Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

খান্ডোয়ায় মদ কিনতে ভ্যাকসিন সার্টিফিকেট! যারা মদ খায়, মিথ্যে বলে না, বললেন ইনি

দ্য ওয়াল ব্যুরো: করোনাভাইরাস (coronavirus) সংক্রমণ মোকাবিলায় গত  কয়েক মাসে দেশের নানা জায়গায় কাজের প্রয়োজনে বা ঘুরতে গেলেও বাধ্যতামূলক ভাবে সঙ্গে রাখতে হচ্ছে কোভিড ভ্যাকসিনের (vaccine) ডোজ নেওয়ার সার্টিফিকেট (certificate)। মধ্যপ্রদেশে

খান্ডোয়ায় মদ কিনতে ভ্যাকসিন সার্টিফিকেট! যারা মদ খায়, মিথ্যে বলে না, বললেন ইনি

শেষ আপডেট: 19 November 2021 11:51

দ্য ওয়াল ব্যুরো: করোনাভাইরাস (coronavirus) সংক্রমণ মোকাবিলায় গত  কয়েক মাসে দেশের নানা জায়গায় কাজের প্রয়োজনে বা ঘুরতে গেলেও বাধ্যতামূলক ভাবে সঙ্গে রাখতে হচ্ছে কোভিড ভ্যাকসিনের (vaccine) ডোজ নেওয়ার সার্টিফিকেট (certificate)। মধ্যপ্রদেশের খান্ডোয়ায় আবার নতুন নিয়ম হয়েছে,  যাঁরা দুটো ডোজ নিয়েছেন, শুধু তাঁদেরই মদ (alcohol) বিক্রি করা হবে দোকান থেকে। মদ কিনতে গেলে সার্টিফিকেট দেখাতে হচ্ছে। জেলার আবগারি দপ্তরের অফিসার আর পি কিরার বলেছেন, ভ্যাকসিনের টিকা দেওয়ার বিরাট উদ্যোগ নেওয়া হয়েছে। প্রশাসন মানুষের মধ্যে সচেতনতার প্রসার ঘটাতে চায়।  তাই নিয়ম  করা  হয়েছে, যাঁদের পুরোপুরি ভ্যাকসিনেশন হয়েছে, তাঁরাই মদ  কিনতে পারবেন। মদের দোকানের (shop) বাইরে নোটিস বোর্ডও টাঙ্গানো হয়েছে। কিন্তু স্থানীয় প্রশাসনের জনৈক কর্তার বক্তব্য, মদের দোকানে গিয়ে মুখে বললেই হবে দুটো ডোজ নেওয়া হয়েছে না হয়নি। ভ্যাকসিন সার্টিফিকেট না দেখালেও চলবে। কারণ আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা হল, যারা মদ খায় (drink), তারা মিথ্যে বলে (lie)না।  যে মদ কিনতে যাবে, সে দোকানে গিয়ে সত্যি  কথাই বলবে।   সোস্যাল  মিডিয়ায় ওই কর্তার এমন মন্তব্যের ভিডিও ছড়িয়ে পড়ার পর নানা সরস প্রতিক্রিয়া দিচ্ছেন নেটিজেনরা। যেমন একজন লিখেছেন,  আপনি মদ্যপান করেন কিনা, বলুন আপনার কথা বিশ্বাস করব। কারণ যারা অ্যালকোহল পান করে, তারাই একমাত্র সত্যি বলে, মিথ্যে বলে না। আরেকজন লেখেন, যারা মদ্যপান করে, তারা মিথ্যে বলে না। কী অদ্ভূত যুক্তি! এর প্রতিক্রিয়ায় একজন লেখেন, লাই ডিটেক্টর। বিজ্ঞানের জয়। কেবলমাত্র একটা টিকা নিন!   মধ্যপ্রদেশ এপর্যন্ত ৫২টি জেলাজুড়ে  ৭.৮৮ কোটি ভ্যাকসিন দিয়েছে। খান্ডোয়া জেলায় ১৩.৮৬ লাখের ওপর ভ্যাকসিনের টিকা দেওয়া  হয়েছে।

```