Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা‘ইলিশ এনে দিন, আমি বেছে খাইয়ে দিচ্ছি’, তৃণমূলের মাছ-মাংস বন্ধের অভিযোগের পাল্টা স্মৃতির ‘আশা করি আগের বছরের মতো হবে না’, নববর্ষে আবারও আশায় বুক বাঁধলেন শাশ্বতআমেরিকার অবরোধ তুলতে বিকল্প পথে হাঁটছে ইরান, হরমুজ ছাড়া অন্য রাস্তায় জাহাজ চালানোর চেষ্টা?

আলু ভাজা না হলে ভাত খাবে না, চোরের জেদে থানা লকআপে হুলস্থুল

থানার লকআপে বসে চোরের একটাই জেদ। আলু ভাজা না হলে ভাত মুখে তুলবে না। শান্তিপুর থানায় ধৃত এক অভিযুক্তের এমন আবদারে বিপাকে পড়ে গেলেন পুলিশ কর্মীরা।

আলু ভাজা না হলে ভাত খাবে না, চোরের জেদে থানা লকআপে হুলস্থুল

এআই নির্মিত চিত্র

শেষ আপডেট: 26 July 2025 13:58

কাজল বসাক, নদিয়া

থানার লকআপে বসে চোরের একটাই জেদ। আলু ভাজা না হলে ভাত মুখে তুলবে না। শান্তিপুর থানায় ধৃত এক অভিযুক্তের এমন আবদারে বিপাকে পড়ে গেলেন পুলিশ কর্মীরা।

তিনটি বাইক চুরির ঘটনায় সন্দেহভাজন হিসেবে তন্ময় রায় নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। দেখা যায় থানা লকআপে তাকে খাবার দেওয়া হলেও সে কিছুই খাচ্ছে না। পোলাও, মাংস, রুটি সব ফিরিয়ে দিচ্ছে। বারবারই একটাই দাবি জানাচ্ছে, “আমার আলু ভাজা চাই।”

অভিযুক্তের এমন আবদারে থানায় হুলুস্থুলু কাণ্ড। একেবারে গোঁ ধরে বসে আছে সে,আলু ভাজা না পেলে খাবেই না!শেষমেশ বাধ্য হয়ে হোটেল থেকে এনে দেওয়া হয় আলু ভাজা। তবেই মিলল শান্তি। সকাল, দুপুর, রাত তিনবারের খাবারেই তারজন্য আলু ভাজার ব্যবস্থা করতে হচ্ছে।

পুলিশ কর্মীরা বিষয়টি নিয়ে হাসাহাসি করলেও, বাস্তবে বেশ ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের। ধরা পড়ার পর এমন দাবি আগে কেউ করেছে কি না, তা মনে করতে পারছেন না তারা। থানায় খাবারের জোগান দেন উন্নতি রায়। এমন ঘটনা তিনিও প্রথম দেখলেন বলে দাবি করেছেন। তাঁর কথায়, "ঘুরিয়ে ফিরিয়ে অনেকরকম খাবার দেওয়া হয়েছে। কিছুই খাচ্ছে না। তারপর আমাকে বলা হল রোজ তিনবেলা আলুভাজা দিতে হবে। এখন তাই দিচ্ছি।"


```