Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

ফেজ টুপি ফেরালেন যোগী আদিত্যনাথ, ফের বিতর্ক

দ্য ওয়াল ব্যুরো: রাহুল গান্ধীর পর এ বার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ইফতার পার্টিতে রাহুল গান্ধী তাঁর সমর্থকের অনুরোধে ফেজ টুপি পরলেও, তা কিছু সেকেন্ডের মধ্যেই মাথা থেকে খুলে ফেলেন। সেই নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। আক্রমণ করতে ছাড়

ফেজ টুপি ফেরালেন যোগী আদিত্যনাথ, ফের বিতর্ক

শেষ আপডেট: 28 June 2018 10:00

দ্য ওয়াল ব্যুরো: রাহুল গান্ধীর পর এ বার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ইফতার পার্টিতে রাহুল গান্ধী তাঁর সমর্থকের অনুরোধে ফেজ টুপি পরলেও, তা কিছু সেকেন্ডের মধ্যেই মাথা থেকে খুলে ফেলেন। সেই নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। আক্রমণ করতে ছাড়েনি বিজেপিও। কিন্তু এবার সেই একই কাজ করলেন আদিত্যনাথ। বুধবারই উত্তর প্রদেশের সন্ত কবীরনগরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে এলাকার পরিস্থিতি খতিয়ে দেখতে ওই জেলায় গিয়েছিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সেখানেই শুরু নতুন বিতর্কের। সেখানকার মাজারের দায়িত্বে থাকা এক ব্যক্তি তাঁকে মাথায় ফেজ টুপি পরতে অনুরোধ জানালে তা প্রত্যাখ্যান করেছেন তিনি। প্রধানমন্ত্রী মোদী যখন গুজরাতের মুখ্যমন্ত্রী ছিলেন, তখন তিনিও এক বার এ ধরনের টুপি পরতে অস্বীকার করেছিলেন। তা নিয়ে হয়েছিল অনেক জলঘোলা। এ দিনও সন্ত কবীরনগরের মাজারে তোলা একটি ভিডিওয় দেখা গিয়েছে, যোগীর হাতে ওই টুপি তুলে দিতে গেলে তিনি তা ফিরিয়ে দিচ্ছেন হাসিমুখে। https://www.youtube.com/watch?v=D0UOlQvIaY0

```