Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কার

বাংলা ভাষার মর্যাদা রক্ষায় রাজপথে ১২ই জুলাই কমিটি

 “বহুক্ষেত্রেই আজ বাংলার ব্যবহার সংকুচিত হয়ে পড়েছে। রাজ্যের নিজস্ব ভাষা হিসেবে বাংলা যেখানে মাথা তুলে দাঁড়ানো উচিত, সেখানে নানা দপ্তরে, এমনকি শিক্ষা ও স্বাস্থ্যক্ষেত্রেও এর গুরুত্ব কমে যাচ্ছে। আমরা এর প্রতিবাদেই পথে নেমেছি।”

বাংলা ভাষার মর্যাদা রক্ষায় রাজপথে ১২ই জুলাই কমিটি

The July 12 Committee

শেষ আপডেট: 23 July 2025 06:36

দ্য ওয়াল ব্যুরো: বাংলা ভাষাকে বাঁচাতে হবে, সেই দায়িত্ব নিতে হবে কেন্দ্র এবং রাজ্য দু'জনকেই। এবার এই দাবি নিয়ে রাজপথে নামল ১২ জুলাই কমিটি। 'বাংলা ভাষা শুধু আবেগ নয়, বাংলা ভাষা একটি জাতির পরিচয়' - এই স্লোগানকে সামনে রেখে ধর্মতলা থেকে কলেজ স্কোয়ার পর্যন্ত পদযাত্রায় অংশ নেয় বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষেরা।

তাঁদের হাতে ছিল বাংলা ভাষার পক্ষে স্লোগান লেখা প্ল্যাকার্ড। ১২ই জুলাই কমিটির এক মুখপাত্র জানান, “বহুক্ষেত্রেই আজ বাংলার ব্যবহার সংকুচিত হয়ে পড়েছে। রাজ্যের নিজস্ব ভাষা হিসেবে বাংলা যেখানে মাথা তুলে দাঁড়ানো উচিত, সেখানে নানা দফতরে, এমনকি শিক্ষা ও স্বাস্থ্যক্ষেত্রেও এর গুরুত্ব কমে যাচ্ছে। আমরা এর প্রতিবাদেই পথে নেমেছি।”

মিছিলের শেষে কলেজ স্কোয়ারে একটি ছোট্ট জমায়েত হয়, যেখানে বাংলা ভাষার প্রয়োগকে বাধ্যতামূলক ও বাঙালিকে রক্ষা করার দাবিতে প্রশাসনের হস্তক্ষেপ চায় মিছিলে অংশগ্রহণকারীরা।

কমিটির তরফে জানানো হয়েছে, এ আন্দোলন এখানেই থেমে থাকবে না। ভবিষ্যতেও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে রাজ্য ও কেন্দ্র সরকারের উপর চাপ সৃষ্টি করা হবে, যাতে বাংলা ভাষা তার প্রাপ্য মর্যাদাটুকু ফিরে পায়, বাঙালির অস্তিত্ব যাতে রক্ষা পায়।

বাংলা ভাষা শুধু কথা বলার মাধ্যম নয়, এটি আমাদের পরিচয়, ইতিহাস, সংস্কৃতি ও আত্মমর্যাদার প্রতীক - মূলত আজকের মিছিলের মাধ্যমে এই বার্তাই পৌঁছে দিতে চায় ১২ই জুলাই কমিটি।


```