Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

স্বাস্থ্য কেন্দ্রের সামনে দেহ ফেলে চম্পট! হরিহরপাড়ায় শোরগোল

স্বাস্থ্য কেন্দ্রের সামনে মৃতদেহ ফেলে গাড়ি নিয়ে পালাল এক ব্যক্তি। বৃহস্পতিবার সকালে এমন ঘটনায় হইচই পড়ে যায় হরিহরপাড়া ব্লকের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। কে বা কারা ওই ব্যক্তিকে ফেলে গেলেন, এই প্রশ্নের উত্তর খুঁজতে  তদন্ত নেমেছে পুলিশ। ইতিমধ্যেই তারা মৃত ব্যক্তির পরিচয় জানতে পেরেছে । 

স্বাস্থ্য কেন্দ্রের সামনে দেহ ফেলে চম্পট! হরিহরপাড়ায় শোরগোল

শেষ আপডেট: 23 November 2023 14:40

দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: স্বাস্থ্য কেন্দ্রের সামনে মৃতদেহ ফেলে গাড়ি নিয়ে পালাল এক ব্যক্তি। বৃহস্পতিবার সকালে এমন ঘটনায় হইচই পড়ে যায় হরিহরপাড়া ব্লকের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। কে বা কারা ওই ব্যক্তিকে ফেলে গেলেন, এই প্রশ্নের উত্তর খুঁজতে  তদন্ত নেমেছে পুলিশ। ইতিমধ্যেই তারা মৃত ব্যক্তির পরিচয় জানতে পেরেছে । 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তির নাম মিনারুল ইসলাম। হরিহরপাড়ার থানা এলাকার চোঁয়া গ্রামের বাসিন্দা। ৪৯ বছরের মিনারুল পেশায় গাড়ির চালক। এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি তাকে গাড়ি করে এদিন হাসপাতালে নিয়ে এসেছিল। এরপর সেখানে রেখে পালিয়ে যায়।

পরিবারের সদস্যরা এই ঘটনাকে খুন বলেই দাবি করছেন। তাঁদের অভিযোগ, বেশকিছু মাস আগে মিনারুলের ছেলে এক নাবালিকা মেয়েকে নিয়ে পালিয়ে যায়। দীর্ঘদিন ধরে ওই নাবালিকার বাড়ির লোকজন মিনারুলকে মেরে ফেলার হুমকি দিচ্ছিল। নাবালিকার পরিবার মিনারুলের পরিবারের বিরুদ্ধে মামলা রুজু করে। তাই দীর্ঘদিন ধরে ঘরছাড়া হয়ে রয়েছে মিনারুলের পরিবার। মিনারুল বেশিরভাগ সময়ই বাইরেই কাটাতেন। 

স্বাস্থ্য কেন্দ্রের ডাক্তারদের  প্রাথমিক অনুমান শ্বাসরোধের কারণেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। গলায় দড়ির ফাঁসের চিহ্ন রয়েছে। দেহ ময়নাতদন্তের  জন্য পাঠানো হয়েছে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। ঘটনার তদন্তে নেমেছে হরিহরপাড়া থানার পুলিশ।


```