Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

অভিজ্ঞতা ও তারুণ্যের লড়াই, আইপিএল নিলামে ৪৩ বনাম ১৭-র দ্বৈরথ

দ্য ওয়াল ব্যুরো: আইপিএলে প্রতিটি দলের ক্ষেত্রে দেখা গিয়েছে, অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেল থাকে। একটি দলের ভারসাম্য ততটাই যেখানে তরুণ ক্রিকেটারদের ভিড়ে অভিজ্ঞদেরও আধিক্য থাকে। এবার আইপিএলে নিলামের ক্ষেত্রে যে তালিকা প্রকাশ হয়েছে, তাতে দেখা যাচ্

অভিজ্ঞতা ও তারুণ্যের লড়াই, আইপিএল নিলামে ৪৩ বনাম ১৭-র দ্বৈরথ

শেষ আপডেট: 2 February 2022 11:17

দ্য ওয়াল ব্যুরো: আইপিএলে প্রতিটি দলের ক্ষেত্রে দেখা গিয়েছে, অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেল থাকে। একটি দলের ভারসাম্য ততটাই যেখানে তরুণ ক্রিকেটারদের ভিড়ে অভিজ্ঞদেরও আধিক্য থাকে। এবার আইপিএলে নিলামের ক্ষেত্রে যে তালিকা প্রকাশ হয়েছে, তাতে দেখা যাচ্ছে অভিজ্ঞদের সঙ্গে তরুণ ক্রিকেটারদের একটা প্রতিদ্বন্দ্বিতা লক্ষ্য করা যাচ্ছে। আইপিএলের নিলামের আর বেশি দেরি নেই। তার আগে তালিকার যে খসড়া হয়েছে, তাতে দেখা যাচ্ছে, ৫৯০ জন ক্রিকেটারদের গড় বয়স ২৬। সেখানে ব্যতিক্রমও রয়েছে। দক্ষিণ আফ্রিকার বর্ষিয়ান স্পিনার পাকিস্তান বংশোদ্ভূত ইমরান তাহির থাকবেন নিলামে, যাঁর বয়স প্রায় ৪৩। তিনি এবারও আলো করে থাকবেন। ইমরান চেন্নাই সুপার কিংস দলের হয়ে খেলেছেন, তাঁকে এবারও ধোনিরা রাখবেন, গ্যারান্টি নেই। বরং ধোনিদের মাথায় রয়েছে ইমরানের বিকল্প স্পিনার আফগানিস্তানের নূর আমেদ। যাঁর বয়স ১৭ বছর। তিনিই এবার আইপিএল নিলামে সবচেয়ে কমবয়সী ক্রিকেটার হতে চলেছেন। ধোনিদের দলকে বহুদিন ধরে নির্ভরতা দিয়ে চলেছেন ইমরান। তিনি যথেষ্টই অভিজ্ঞ তারকা। সব থেকে বড় কথা, ইমরান জানেন কোন সময়ে ম্যাচের রাশ হাতে নিতে হয়। ইমরানের বেস প্রাইজ দুই কোটি টাকা। সেখানে নূর আমেদের বেস দর অনেক কম, ২০ লক্ষ টাকা। চেন্নাই সুপার কিংস চাইছে, কম টাকায় নূরের মতো উঠতি স্পিনারকে দলে নিয়ে তাঁকে তারকা করে তুলতে। নূরের ইতিমধ্যেই আফগান জাতীয় দলের হয়ে অভিষেক হয়ে গিয়েছে। তিনি রিস্ট স্পিনার হিসেবে পরিচিত। যদিও ইমরান হলেন লেগস্পিনার, তাঁকে বিশ্বের অন্যতম সেরা স্পিনার হিসেবে মনে করা হয়। গত আইপিএলে অবশ্য চেন্নাই তাঁকে সেই ভাবে ব্যবহার করেনি।        

```