Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?

রফি আহমেদ রোডে উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা! পুজোর আগে ফুটপাত দখল মুক্ত করতে তৎপর পুরসভা

 তাঁদের অভিযোগ, পুনর্বাসনের কোনও ব্যবস্থা না করেই এই উচ্ছেদ অমানবিক। অনেকের ঘর-বাড়ি ও দোকান ছিল এই ফুটপাতে, যা এক ঝটকায় মুছে গেল।

রফি আহমেদ রোডে উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা! পুজোর আগে ফুটপাত দখল মুক্ত করতে তৎপর পুরসভা

নিজস্ব চিত্র।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 2 September 2025 20:48

দ্য ওয়াল ব্যুরো: পুজোর আগে (Durga Puja) জবর দখল উচ্ছেদে তৎপর হল কলকাতা পুরসভা (Kolkata Municipality) এবং কলকাতা পুলিশ (Kolkata Police)। মঙ্গলবার ওয়েলিংটনের মুখ থেকে আলিয়া বিশ্ববিদ্যালয় পর্যন্ত রফি আহমেদ কিদওয়াই রোডের (Rafi Ahmed Road) দুই ধারে থাকা ঝুপড়ি এবং হকার স্টলগুলি উচ্ছেদ করল কলকাতা পুরসভা।

ঘটনাকে ঘিরে এলাকায় তীব্র উত্তেজনা তৈরি হয়। পুলিশ ও পুরসভার আধিকারিকদের ঘিরে ধরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দা ও হকাররা। তবে বিক্ষোভ উপেক্ষা করেই চলে ভাঙচুর।

পুরসভা সূত্রে খবর, রফি আহমেদ কিদওয়াই রোডের ফুটপাত দখল করে দীর্ঘদিন ধরেই গড়ে উঠেছিল প্রায় ৫০টির বেশি ঝুপড়ি ও অস্থায়ী দোকান। এতে পথচলা দুষ্কর হচ্ছিল। হকারদের বিরুদ্ধে বহুবার অভিযোগ উঠলেও তারা জায়গা ছাড়েনি। এদিনের অভিযানে সবটাই গুঁড়িয়ে দেওয়া হয়েছে। পুর আধিকারিকদের মতে, “জনসাধারণের চলাচল সচল রাখতে এটাই একমাত্র উপায় ছিল।”

অন্যদিকে, স্থানীয়দের একাংশের বক্তব্য, “বছরের পর বছর ধরে আমরা এখানে রয়েছি। কোনও নোটিস ছাড়াই হঠাৎ করে এসে সব ভেঙে দিল।” তাঁদের অভিযোগ, পুনর্বাসনের কোনও ব্যবস্থা না করেই এই উচ্ছেদ অমানবিক। অনেকের ঘর-বাড়ি ও দোকান ছিল এই ফুটপাতে, যা এক ঝটকায় মুছে গেল।

পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, এটাই প্রথম নয়। আগামী দিনে আরও কিছু বেআইনি দখলদারি উচ্ছেদ করা হবে। তবে পুনর্বাসনের বিষয়ে এখনও পর্যন্ত কোনও সরকারি ঘোষণা হয়নি।


```