Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?

খানাকুলে পুজোর পর উত্তেজনা: শ্লীলতাহানির অভিযোগ, জনরোষের মুখে তৃণমূল নেতা

গোটা ঘটনায় আতঙ্কের মধ্যে রয়েছেন স্থানীয়রা। তাঁদের আশঙ্কা, দু'পক্ষের গোলমালে নতুন করে জনজীবন না ব্যাহত হয়।

খানাকুলে পুজোর পর উত্তেজনা: শ্লীলতাহানির অভিযোগ, জনরোষের মুখে তৃণমূল নেতা

জখম তৃণমূল নেতা।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 4 October 2025 10:55

দ্য ওয়াল ব্যুরো: হুগলির খানাকুলে (Khanakul) পুজোর আনন্দ শেষ হতেই উত্তেজনা ছড়িয়ে পড়ল। শুক্রবার রাতে তৃণমূলের অঞ্চল সহসভাপতি (Trinamool leader)) বরুণ মণ্ডলকে জনরোষের মুখে পড়তে হয়। অভিযোগ, তিনি মদ্যপ অবস্থায় কয়েকজন মহিলার শ্লীলতাহানি করার চেষ্টা করেছিলেন (Allegation of molestation)। তবে তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছে।

ঘটনার পর বরুণ মণ্ডলকে খানাকুল গ্রামীন হাসপাতালে ভর্তি করা হয়। আহত নেতা দাবি করেছেন, বাড়ি ফেরার পথে হঠাৎ তাকে ঘিরে ধরে মারধর করা হয়। হামলাকারীদের তিনি শনাক্ত করতে পারেননি। স্থানীয় আরও কয়েকজন তৃণমূল নেতা জানিয়েছেন, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীর প্ররোচনায় এই ঘটনা ঘটেছে।

অন্যদিকে, বিজেপি স্থানীয় মহিলাদের সুরক্ষার জন্য এবং অভিযোগের প্রেক্ষিতে এই ঘটনার দায় তৃণমূলের ওপর চাপাচ্ছে। তাদের অভিযোগ, বরুণ মণ্ডল ও তার দলের কিছু সদস্য মদ্যপ অবস্থায় দুই নাবালিকার ওপর নির্যাতন চালানোর চেষ্টা করেছিলেন।

নির্যাতিতা দুই নাবালিকা জানিয়েছেন, তাদের চুল ধরে টানা হয়েছিল। অভিযোগ শোনার পরই জনরোষের মুখে পড়ে তৃণমূলের অঞ্চল সহসভাপতি।

তৃণমূল এবং বিজেপি উভয় পক্ষই থানায় অভিযোগ দায়ের করেছে এবং পরস্পর রাস্তায় নামার হুঁশিয়ারি দিয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে। তবে গোটা ঘটনায় আতঙ্কের মধ্যে রয়েছেন স্থানীয়রা। তাঁদের আশঙ্কা, দু'পক্ষের গোলমালে নতুন করে জনজীবন না ব্যাহত হয়।


```