Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরা

দশমীর রাতে শ্রীরামপুরের সেই ‘মত্ত’ ট্রাফিক ইন্সপেক্টরকে ক্লোজ করল জেলা পুলিশ

শহরের ট্রাফিক নিয়ন্ত্রণে দায়িত্বরত এক ট্রাফিক ইন্সপেক্টরের এহেন আচরণকে কেন্দ্র করে পুলিশ সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে ফের ভিন্ন প্রতিক্রিয়া সামনে আসছে। 

দশমীর রাতে শ্রীরামপুরের সেই ‘মত্ত’ ট্রাফিক ইন্সপেক্টরকে ক্লোজ করল জেলা পুলিশ

ছবি-সংগৃহীত।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 4 October 2025 09:36

দ্য ওয়াল ব্যুরো: শ্রীরামপুর শহরে (Srirampur) দশমীর রাতে ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা। স্থানীয় সূত্রে জানা গেছে, শহরের ট্রাফিক নিয়ন্ত্রণে দায়িত্বরত এক ট্রাফিক ইন্সপেক্টর (Police officer drunk on duty) মদ্যপান অবস্থায় দায়িত্ব পালন করছিলেন। তার আচরণে ক্ষুব্ধ হয়ে পড়ে এলাকার বাসিন্দারা। সেই সময়কার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং মুহূর্তেই ভাইরাল হয় (Viral Video)।

বিষয়টি সামনে আসতেই নড়ে চড়ে বসে জেলা প্রশাসন। ইতিমধ্যে অভিযুক্ত ট্রাফিক ইন্সপেক্টরকে ডিউটি থেকে অব্যাহতি দিয়ে ক্লোজ করা হয়। পুলিশ জানিয়েছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং অভ্যন্তরীণ তদন্ত শুরু হয়েছে।

ভিডিওতে দেখা গেছে, পুলিশ অফিসার রাস্তার মাঝখানে চিৎকার করছেন, অকারণে গাড়ি থামাচ্ছেন এবং অসংলগ্ন আচরণ করছেন। এ অবস্থায় উত্তেজনার পরিবেশ তৈরি হয়। খবর পেয়ে আরও পুলিশকর্মী ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়দের অভিযোগ, পুলিশ অফিসারের আচরণে ক্ষুব্ধ হয়ে কিছু বাসিন্দা তাঁর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। ধাক্কাধাক্কিও হয়। এরপর অন্য পুলিশকর্মীরা অভিযুক্ত ট্রাফিক ইন্সপেক্টরকে সরিয়ে নেন। 

শহরের ট্রাফিক নিয়ন্ত্রণে দায়িত্বরত এক ট্রাফিক ইন্সপেক্টরের এহেন আচরণকে কেন্দ্র করে পুলিশ সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে ফের ভিন্ন প্রতিক্রিয়া সামনে আসছে। প্রশাসন জানিয়েছে, অভিযুক্ত ট্রাফিক ইন্সপেক্টরের বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে এবং ভবিষ্যতে এমন ঘটনা পুনরাবৃত্তি ঠেকাতে আরও সতর্কতা অবলম্বন করা হবে।


```