Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

দিল্লির মদ কেলেঙ্কারিতে নাম জড়াল তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কেসিআরের মেয়ের

দ্য ওয়াল ব্যুরো: দিল্লির মদ নীতি সংক্রান্ত কেলেঙ্কারিতে (Delhi liquor scam) নাম জড়াল তেলেঙ্গানার (Telangana) মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের মেয়ে কে কবিতার। তিনি তেলেঙ্গানা বিধান পরিষদের সদস্য এবং শাসক দল তেলেঙ্গানা রাষ্ট্র সমিতির নে

দিল্লির মদ কেলেঙ্কারিতে নাম জড়াল তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কেসিআরের মেয়ের

শেষ আপডেট: 1 December 2022 11:37

দ্য ওয়াল ব্যুরো: দিল্লির মদ নীতি সংক্রান্ত কেলেঙ্কারিতে (Delhi liquor scam) নাম জড়াল তেলেঙ্গানার (Telangana) মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের মেয়ে কে কবিতার। তিনি তেলেঙ্গানা বিধান পরিষদের সদস্য এবং শাসক দল তেলেঙ্গানা রাষ্ট্র সমিতির নেত্রী।

দিল্লির মদ নীতি ঘিরে দুর্নীতির অভিযোগের তদন্ত করছে সিবিআই এবং ইডি। গতকাল দিল্লির একটি আদালতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট বলেছে, হায়দরাবাদের বাসিন্দা ধৃত মদ ব্যবসায়ী বিজয় নায়ারের হাত দিতে প্রায় একশো কোটি টাকা আপ নেতাদের হাতে পৌঁছেছে। ইডি জানিয়েছে, সাউথ গ্রুপ নামের একটি সংগঠন ওই লেনদেনে যুক্ত ছিল। সেই সংগঠনের অন্যতম সদস্য কবিতা। সাউথ গ্রুপ দুর্নীতিতে যুক্ত ব্যবসায়ীদের থেকে টাকা তুলেছে বলে অভিযোগ ইডির।

কবিতা আজ হায়দরাবাদে সাংবাদিক বৈঠক করে ইডির অভিযোগ খণ্ডন করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে তিনি বলেন, বিরোধীদের কণ্ঠরোধ করতেই ইডি, সিবিআইকে দিয়ে হেনস্থা করা হচ্ছে।

প্রসঙ্গত, দিল্লির আপ সরকারের মদ নীতিতে বেআইনি পথে উপকৃত মদ ব্যবসায়ীদের অনেকেই হায়দরাবাদের বাসিন্দা। মদ নীতিতে ব্যবসায়ীদের অবৈধ পথে আয়ের সুযোগ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ।

সুনন্দা পুষ্কর মৃত্যু মামলায় শশীর সাজা চেয়ে হাইকোর্টে দিল্লি পুলিশ


```