গণধর্ষণ কোয়েম্বত্তূরে, সতেরোর মেয়ের উপর নৃশংস নির্যাতন চালাল ৬ জন
দ্য ওয়াল ব্যুরো: হায়দরাবাদ, উত্তরপ্রদেশ, এবার কোয়েম্বত্তূর। ফের লজ্জায় মাথা নত হল দেশের। জন্মদিনের পার্টি থেকে তুলে নিয়ে গিয়ে রাতভর বছর সতেরোর মেয়ের উপর নারকীয় নির্যাতন চালাল ৬ জন। মেয়েটির অবস্থা আশঙ্কাজনক। অভিযুক্তদের মধ্যে চারজনকে গ্রেফত
শেষ আপডেট: 29 November 2019 18:30
দ্য ওয়াল ব্যুরো: হায়দরাবাদ, উত্তরপ্রদেশ, এবার কোয়েম্বত্তূর। ফের লজ্জায় মাথা নত হল দেশের। জন্মদিনের পার্টি থেকে তুলে নিয়ে গিয়ে রাতভর বছর সতেরোর মেয়ের উপর নারকীয় নির্যাতন চালাল ৬ জন। মেয়েটির অবস্থা আশঙ্কাজনক। অভিযুক্তদের মধ্যে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
ঘটনা ২৬ নভেম্বরের। কোয়েম্বত্তূরের সিরানায়াকান গ্রামে পুলিশ জানিয়েছে, ওই ছ’জনের দলের পান্ডা এখনও অধরা। বাকিদের খোঁজেও তল্লাশি শুরু হয়েছে।
নির্যাতিতার পরিবার জানিয়েছে, ঘটনার দিন এক বন্ধুর জন্মদিনে গিয়েছিল মেয়েটি। তাঁদের গ্রাম থেকে কিছুটা দূরে একটি পার্কের মধ্যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। রাত ৯টা নাগাদ মেয়েটি তার এক বন্ধুর সঙ্গে বাড়ি ফিরছিল। সেই সময় তার পথ আটকায় ওই ছ’জন। মেয়েটির বন্ধুকে মারধর করে তাকে তুলে নিয়ে যায়। গ্রামের বাইরে নির্জন স্থানে নিয়ে গিয়ে রাতভর নির্যাতন চালানো হয় মেয়েটির উপর। সকালে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় লোকজন। ভর্তি করা হয় হাসপাতালে।
এই ঘটনার অভিযোগ দায়ের হয়েছে আরএস পুরম থানায়। পুলিশ জানিয়েছে, অপহরণ, ধর্ষণ-সহ ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের আদালতে তোলা হবে।
হায়দরাবাদে তরুণী পশুচিকিৎসককে গণধর্ষণের পরে খুন করে পুড়িয়ে দেওয়ার ঘটনা নাড়িয়ে দিয়েছে দেশকে। মেয়েদের নিরাপত্তা ফের উঠেছে একগুচ্ছ প্রশ্ন। হায়দরাবাদের আগেই উত্তরপ্রদেশের সম্বল জেলায় এক নাবালিকাকে ধর্ষণ করে জ্যান্ত পুড়িয়ে দেয় তারই এক প্রতিবেশী। শনিবার দিনভর তেলঙ্গানা ও অন্ধ্রপ্রদেশে বিক্ষোভ দেখিয়েছে জনতা। তরুণী পশুচিকিৎসকের ধর্ষণ ও খুনের বিচার চেয়ে সোশ্যাল মিডিয়াতেও সরব হয়েছেন নেটিজেনরা।
আরও পড়ুন:
https://www.four.suk.1wp.in/news-national-16-year-old-up-girl-who-was-raped-and-set-ablaze-by-neighbour-succumbs-to-injuries/