Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

করোনা মোকাবিলায় ফের রতন টাটা, চার কোভিড হাসপাতাল গড়ছে টাটা ট্রাস্ট, পরিষেবা শুরু জুনে

দ্য ওয়াল ব্যুরো: চারটি সরকারি হাসপাতালকেই গড়ে তোলা হবে কোভিড হাসপাতাল হিসেবে। পরিকাঠামো, চিকিৎসা পরিষেবাতেও প্রয়োজনীয় বদল হবে খুব তাড়াতাড়ি। উত্তরপ্রদেশ ও মহারাষ্ট্রে এমনই চারটি কোভিড হাসপাতাল গড়ে তোলার ঘোষণা করলেন টাটা ট্রাস্টের চেয়ারম্

করোনা মোকাবিলায় ফের রতন টাটা, চার কোভিড হাসপাতাল গড়ছে টাটা ট্রাস্ট, পরিষেবা শুরু জুনে

শেষ আপডেট: 14 May 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: চারটি সরকারি হাসপাতালকেই গড়ে তোলা হবে কোভিড হাসপাতাল হিসেবে। পরিকাঠামো, চিকিৎসা পরিষেবাতেও প্রয়োজনীয় বদল হবে খুব তাড়াতাড়ি। উত্তরপ্রদেশ ও মহারাষ্ট্রে এমনই চারটি কোভিড হাসপাতাল গড়ে তোলার ঘোষণা করলেন টাটা ট্রাস্টের চেয়ারম্যান রতন টাটা। করোনা মোকাবিলায় ৫০০ কোটি অর্থসাহায্য নিয়ে এগিয়ে এসেছিলেন রতন টাটা। বলেছিলেন, আক্রান্তদের চিকিৎসার ব্যবস্থা, চিকিৎসা পরিকাঠামো এবং স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তায় এই টাকা খরচ করা হবে। বৃহস্পতিবার টাটা গ্রুপের তরফ থেকে ফের ঘোষণা করা হল, কোভিড রোগীদের সুচিকিৎসার জন্য চারটি সরকারি হাসপাতালকেই কোভিড হাসপাতাল হিসেবে গড়ে তোলা হবে। সেখানে আইসোলেশন ওয়ার্ড, আধুনিক ভেন্টিলেটর সিস্টেম ও করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য অন্যান্য যাবতীয় প্রয়োজনীয় সরঞ্জাম ও ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীদের জন্য সুরক্ষার সবরকম সরঞ্জাম পর্যাপ্ত পরিমাণেই থাকবে। আগামী ১৫ জুন থেকে হাসপাতালগুলিতে পরিষেবা দেওয়া শুরু হবে। রতন টাটা বলেছেন, ‘‘এই মুহূর্তে কোভিড-১৯ আমাদের সামনে সবচেয়ে বড় সঙ্কট। দেশের প্রয়োজনে টাটা ট্রাস্ট এবং টাটা গ্রুপ অব কোম্পানিজ আগেও এগিয়ে এসেছে। তবে এই মুহুর্তে প্রয়োজনটা অন্যান্য সময়ের চেয়ে অনেক বেশি।’’ মহারাষ্ট্রের সাংলিতে ৫০ বেডের এবং বুলধানাতে ১০৬ বেডের দুটি কোভিড হাসপাতাল গড়ে তোলা হচ্ছে। উত্তরপ্রদেশের দুটি কোভিড হাসপাতাল হবে গৌতম বুদ্ধ নগর ও গোন্ডাতে। গৌতম বুদ্ধ নগরের হাসপাতালটিতে থাকবে ১৬৮ টি আইসোলেশন বেড এবং গোন্ডার হাসপাতালে থাকবে ১০৬টি আইসোলেশন বেড।  প্রতিটি হাসপাতালেই থাকবে ক্রিটিকাল কেয়ার ইউনিট, অপারেশন সেন্টার, প্যাথোলজি ও রেডিওলজির সুবিধা। থাকবে ডায়ালিসিসের সুবিধাও। সামনে থেকে আক্রান্তদের সেবা করছেন যে স্বাস্থ্যকর্মীরা, তাঁদের নিরাপত্তার সরঞ্জামের ব্যবস্থা থাকবে। কোভিড মোকাবিলায় পিপিই, টেস্ট কিট, মাস্ক-সহ অন্যান্য চিকিৎসার সরঞ্জাম দিয়ে সাহায্য করছে টাটা সন্স। প্রধানমন্ত্রীর করোনা তহবিলে টাটা সন্স দিয়েছে হাজার কোটি টাকা। টাটা সন্সের চেয়ারম্যান এন চন্দ্রশেখরন বলেছেন, তাঁরা টাটা ট্রাস্টের সঙ্গে যৌথভাবে কাজ করবেন। আপাতত তাঁরা বিদেশ থেকে ভেন্টিলেটর আনতে চান। পরে যাতে এদেশেই ভেন্টিলেটর তৈরি করা যায়, তারও চেষ্টা করবেন।

```