Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

'লেগেছিল হাঁটুতে, ওরা বলল হিপ ভেঙেছে!' অভিযোগের পাহাড় 'ভিকটিম' তসলিমার

দ্য ওয়াল ব্যুরো: অস্ত্রোপচার হওয়ার পর থেকে নার্সিংহোম এবং চিকিৎসকদের উদ্দেশে একের পর এক তোপ দেগেই চলেছেন লেখিকা তসলিমা নাসরিন (Taslima Nasrin)। বৃহস্পতিবারই চিকিৎসকদের বিরুদ্ধে প্রয়োজন না থাকা সত্ত্বেও জোর করে হিপ রিপ্লেসমেন্ট অস্ত্রোপচা

'লেগেছিল হাঁটুতে, ওরা বলল হিপ ভেঙেছে!' অভিযোগের পাহাড় 'ভিকটিম' তসলিমার

শেষ আপডেট: 20 January 2023 18:18

দ্য ওয়াল ব্যুরো: অস্ত্রোপচার হওয়ার পর থেকে নার্সিংহোম এবং চিকিৎসকদের উদ্দেশে একের পর এক তোপ দেগেই চলেছেন লেখিকা তসলিমা নাসরিন (Taslima Nasrin)। বৃহস্পতিবারই চিকিৎসকদের বিরুদ্ধে প্রয়োজন না থাকা সত্ত্বেও জোর করে হিপ রিপ্লেসমেন্ট অস্ত্রোপচার (hip replacement surgery) করে দেওয়ার অভিযোগ এনেছিলেন তিনি। শুক্রবার ফের বিস্ফোরণ ঘটালেন লেখিকা। এবার তাঁর দাবি, তাঁর অসুখের কেস হিস্ট্রি ইচ্ছাকৃতভাবে সম্পূর্ণ বদলে দিয়ে ছুরি কাঁচির তলায় যেতে তাঁকে বাধ্য করেছেন চিকিৎসকরা। ডাক্তারদের উপর শতভাগ বিশ্বাসই তাঁকে 'ভিকটিম' বানিয়েছে, এমনটাই অভিযোগ তসলিমার।

অস্ত্রোপচার হওয়ার পর বুধবার থেকেই ফেসবুকে চিকিৎসকদের বিরুদ্ধে একের পর এক অভিযোগ এনেছেন লেখিকা। হাঁটুর সমস্যার জন্য ভুল বুঝিয়ে দ্বিতীয় পরামর্শটুকু নেওয়ার সুযোগ না দিয়ে হিপ জয়েন্ট এবং ফিমার বোন কেটে চিকিৎসকরা তাঁকে পঙ্গু করে দিয়েছেন বলে দাবি করেছিলেন লেখিকা। শুক্রবার তিনি দাবি করলেন, হিপ জয়েন্টে আদৌ তাঁর কোনও ব্যথা ছিল না। হাঁটুতে ব্যথা নিয়ে হাসপাতালে যাওয়ার পর পরীক্ষা না করেই চিকিৎসকরা বলে দেন তাঁর হিপ জয়েন্ট ভেঙেছে, এমনই বিস্ফোরক দাবি করেছেন তিনি।

শুধু তাই নয়, তাঁর কেস হিস্ট্রি সম্পূর্ণভাবে মুছে দিয়ে হাসপাতাল থেকে ছাড়ার সময় নতুন কেস হিস্ট্রি লিখে দেওয়ার অভিযোগ তুলেছেন তিনি। এদিন ফেসবুকে তিনি লেখেন, 'ইমারজেন্সিতে গিয়ে আমি যা বলেছি, আমার হাঁটুর ব্যথার কথা, সেটি সম্পূর্ণ ডিলিট করে দিয়ে ডিসচার্জের সময় নতুন করে হিস্ট্রি লিখে দিয়েছে, যেখানে হাঁটু শব্দটিই নেই, আছে হিপ হিপ হিপ। আমি নাকি হিপ জয়েন্টের যন্ত্রণায় কাতরেছি, আমার হিপ জয়েন্ট নাকি পরীক্ষা করে দেখা হয়েছে।
বাহ, কী সুন্দর হিস্ট্রি পাল্টে দেওয়া হলো। মূল হিস্ট্রি গায়েব।'

প্রসঙ্গত, তসলিমা নিজেও একজন চিকিৎসক। যদিও চিকিৎসক হিসেবে চর্চা করেন না তিনি। নিজের জ্ঞান-বুদ্ধি-বিবেচনা কাজে না লাগিয়ে চিকিৎসকদের সম্পূর্ণভাবে বিশ্বাস করার জন্য বৃহস্পতিবার নিজেকেই দুষেছিলেন তিনি। এমনকী, তাঁকে বাংলাদেশী মুসলিম রোগী হিসেবে দেখে চিকিৎসা করা হয়েছে বলেও অভিযোগ করেছিলেন লেখিকা।

তসলিমার পোস্ট দেখে চিকিৎসকদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন লেখিকার অনুরাগীরা। একজন পোস্টের কমেন্ট বক্সে লেখেন, “এ তো রীতিমতো চিকিৎসা-সন্ত্রাস! খুবই মর্মান্তিক, ভয়ঙ্কর ও দুঃখজনক! তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি! আপনি আইনের আশ্রয় নিন।”

আর একজন অনুরাগী লেখেন, “মামলা হোক। এটা একজন লেখককে দমিয়ে দেয়ার ষড়যন্ত্রও হতে পারে। কিছুই নিশ্চিত হওয়ায় উপায় নেই। অন্তত তদন্ত হোক। ভারতের আইনেই মামলা করার সুযোগ আছে। অন্তত ক্ষতিপূরণ মামলা তো হবেই।”

তবে তসলিমা তাঁদের মন্তব্যের পরিবর্তে কোনও জবাব দেননি। তিনি ওই নার্সিংহোমের চিকিৎসকদের বিরুদ্ধে কোনও আইনি পদক্ষেপ নেবেন কিনা, তাও এখনও অবধি স্পষ্ট করে জানাননি।

প্রেমিককে স্যুটকেসে ভরে চলছিল ‘লুকোচুরি খেলা’, খুনের দায়ে গ্রেফতার প্রেমিকা


```