Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর

রমজান মাসে গান সম্প্রচার! মহিলা পরিচালিত একমাত্র রেডিও স্টেশন বন্ধ করল তালিবানরা

দ্য ওয়াল ব্যুরো: পবিত্র রমজান মাসে গান কেন! এবার তালিবানি (Taliban) শাসনের কোপ পড়ল রেডিও স্টেশনের উপর। ইসলামের রীতিনীতির বিরুদ্ধে গিয়ে পবিত্র রমজান (Ramadan) মাসে গান চালানোর অপরাধে আফগানিস্তানের একমাত্র মহিলা পরিচালিত রেডিও স্টেশনটি বন্ধ

রমজান মাসে গান সম্প্রচার! মহিলা পরিচালিত একমাত্র রেডিও স্টেশন বন্ধ করল তালিবানরা

শেষ আপডেট: 3 April 2023 04:03

দ্য ওয়াল ব্যুরো: পবিত্র রমজান মাসে গান কেন! এবার তালিবানি (Taliban) শাসনের কোপ পড়ল রেডিও স্টেশনের উপর। ইসলামের রীতিনীতির বিরুদ্ধে গিয়ে পবিত্র রমজান (Ramadan) মাসে গান চালানোর অপরাধে আফগানিস্তানের একমাত্র মহিলা পরিচালিত রেডিও স্টেশনটি বন্ধ করে দিলে তালিবান শাসকরা।

'সদাই বানওয়ান' নামে রেডিও স্টেশনটি ছিল এতদিন পর্যন্ত আফগানিস্তানের একমাত্র মহিলা পরিচালিত রেডিও স্টেশন (women run radio station)। ১০ বছর আগে সেটির যাত্রা শুরু হয়েছিল। স্টেশনটির ৮ জন কর্মীর মধ্যে ৬ জনই মহিলা।

বাদকশান প্রদেশের তথ্য ও সংস্কৃতি মন্ত্রকের ডিরেক্টর ময়েজুদ্দিন আহমদি জানিয়েছেন, ইসলামিক এমিরেটের নিয়ম ভেঙে পবিত্র রমজান মাসে বেশ কয়েকবার গান চালানোর অভিযোগে বন্ধ করে দেওয়া হয়েছে সদাই বাদওয়ান। 'তবে যদি ইসলামিক এমিরেটের নীতি মেনে নেয়, এবং এর এই ধরনের ভুল আর না করার ব্যাপারটি নিশ্চিত করে, তাহলে আমরা সেটিকে আবার চালু করার অনুমতি দেব,' জানিয়েছেন তিনি।

যদিও রেডিও স্টেশনটির প্রধান নাজিয়া সরোশ তাঁদের বিরুদ্ধে ওঠা সমস্ত রকম অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, তাঁরা কোনও নিয়ম ভাঙেননি। রীতিমতো চক্রান্ত করেই চ্যানেলটি বন্ধ করে দেওয়া হয়েছে বলে দাবি তাঁর। 'তালিবানরা বলল, আমরা নাকি গান সম্প্রচার করেছি। কিন্তু আমরা গান সম্প্রচার করিনি,' জানিয়েছেন তিনি।

তিনি জানিয়েছেন, বৃহস্পতিবার বেলা ১১.৪০ নাগাদ তথ্য ও সম্প্রচার মন্ত্রক এবং ভাইস অ্যান্ড ভার্চু ডিরেক্টরেটের প্রতিনিধিরা সংস্থার অফিসে এসে হাজির হন। স্টেশনটি বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়ে যান তাঁরা। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রকের আধিকারিকদের সঙ্গে কথা বলা হলেও কোনও লাভ হয়নি বলে জানিয়েছেন নাজিয়া।

২০২১ সালের অগস্ট মাসে নতুন করে ক্ষমতায় আসার পরেই তালিবানি শাসনের কোপ পড়েছিল মহিলাদের পড়াশোনা এবং চাকরি-বাকরিতে। ষষ্ঠ শ্রেণির বেশি মেয়েদের পড়াশোনা করার ব্যাপারে ইতিমধ্যেই নিষেধাজ্ঞা জারি করেছে আফগানিস্তানের তালিবান সরকার। আগে নয়ের দশকে তালিবানি শাসনে সমস্ত রকম টিভি রেডিও চ্যানেল বন্ধ করে দেওয়া হয়েছিল। নতুন দফার তালিবানি শাসনও সেই দিকেই এগোচ্ছে বলে মত বিশেষজ্ঞ মহলের।

‘হিজাব পরোনি কেন?’ মাথায় দই ঢেলে দিল যুবক! ইরানে গ্রেফতার দুই তরুণী


```