Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

বারুইপুরে এসপি অফিস ঘেরাও করতে পারবেন শুভেন্দুরা! কী শর্তে অনুমতি হাইকোর্টের

গত বুধবার  বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনীকেন্দ্র বারুইপুরে মিছিল করতে গিয়ে আক্রান্ত হয়েছিলেন শুভেন্দু।

বারুইপুরে এসপি অফিস ঘেরাও করতে পারবেন শুভেন্দুরা! কী শর্তে অনুমতি হাইকোর্টের

শুভেন্দু অধিকারী।

শেষ আপডেট: 26 March 2025 14:29

দ্য ওয়াল ব্যুরো: আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী কেন্দ্রে বিক্ষোভ কর্মসূচি করতে পারবে বিজেপি। বুধবার শর্তসাপেক্ষে এই অনুমতি দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court )।

গত বুধবার  বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনীকেন্দ্র বারুইপুরে মিছিল করতে গিয়ে আক্রান্ত হয়েছিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর গাড়িতে তৃণমূল হামলা চালিয়েছে বলে অভিযোগ। এর প্রতিবাদে আগামী ২৭ মার্চ বারুইপুর এসপি অফিসের সামনে বিজেপির সমাবেশের ডাক দিয়েছি। পুলিশ অনুমতি না দেওয়ায় আদালতের দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা। ওই মামলাতেই এদিন শর্ত সাপেক্ষে ঘেরাও কর্মসূচির অনুমতি দিয়েছে আদালত।

আদালত জানিয়েছে, কর্মসূচিতে এক হাজারের বেশি লোক রাখা যাবে না। দুপুর ২টো থেকে ৫ টা পর্যন্ত ২৫টি মাইক নিয়ে কর্মসূচি করা যাবে। হাসপাতাল চত্বরের ৫০০ মিটারের মধ্যে মাইক বাজানো যাবে না।

হঠাৎ স্পিকারের নির্বাচনী কেন্দ্রে বিরোধী দলনেতার কর্মসূচি কেন?

শুভেন্দুর অভিযোগ, বিধানসভায় অধিবেশনে স্পিকার পক্ষপাতমূলক আচরণ করেন। তাঁকে-সহ বিজেপি বিধায়কদের পদে পদে বাধা দেওয়া হয়। কথাও বলতে দেওয়া হয় না। উল্টে গত চার বছরে একাধিকবার সাসপেন্ড করেছেন।

শুভেন্দুর কথায়, "স্পিকারের নিরপেক্ষ আচরণ করা উচিত। কিন্তু বিধানসভার ভেতরে গণতন্ত্রের কণ্ঠরোধে স্পিকারই বড় ভূমিকা পালন করে থাকেন। এটা বিমান বন্দ্যোপাধ্যায়ের এলাকার মানুষের জানা উচিত। সে কারণেই এই সমাবেশের ডাক।"

বস্তুত, গত বুধবার বারুইপুরে বাধার মুখে পড়ে মিছিল না করেই ফিরতে হয়েছিল বিরোধী দলনেতাকে। এর আগে তমলুক এবং হলদিয়ায় দলীয় কর্মসূচির ক্ষেত্রেও পুলিশি বাধার মুখে পড়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা। পরে আদালতের অনুমতি নিয়ে এলাকায় মিছিল করে পদ্মশিবির। এবার বারুইপুরের ক্ষেত্রেও একই ঘটনার পুনরাবৃত্তি হল।


```