Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর

বাংলাদেশের সন্ন্যাসীর মুক্তির দাবিতে বড় আন্দোলনে শুভেন্দু, সীমান্তে অবরোধের ডাক

বাংলাদেশে সনাতন জাগরণ মঞ্চের অন্যতম মুখ সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে (Chinmoy Krishna Das Bramhachari) গ্রেফতারের প্রভাব পড়তে চলেছে পশ্চিমবঙ্গেও।

 বাংলাদেশের সন্ন্যাসীর মুক্তির দাবিতে বড় আন্দোলনে শুভেন্দু, সীমান্তে অবরোধের ডাক

শুভেন্দু অধিকারী ও সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস।

শেষ আপডেট: 26 November 2024 15:01

দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশে সনাতন জাগরণ মঞ্চের অন্যতম মুখ সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে (Chinmoy Krishna Das Bramhachari) গ্রেফতারের প্রভাব পড়তে চলেছে পশ্চিমবঙ্গেও।

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের বিরুদ্ধে হিন্দু নির্যাতনের অভিযোগ এনে আগামী সোমবার থেকে পেট্রাপোল সীমান্ত অবরোধের ডাক দিল বিজেপি। একই সঙ্গে ঘটনার প্রতিবাদ জানাতে আগামীকাল বুধবার কলকাতায় বাংলাদেশ হাই কমিশনারের অফিসেও ঘেরাও-অবস্থানের কর্মসূচি নিয়েছে পদ্ম শিবির।

এ প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, "বাংলাদেশের হিন্দুদের ওপর অকথ্য অত্যাচার শুরু হয়েছে। এ জিনিস বরদাস্ত করা যাবে না। অবিলম্বে সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তির ব্যবস্থা না করা হলে সোমবার থেকে ভারত থেকে পশ্চিমবঙ্গ দিয়ে কোনও পরিষেবা বাংলাদেশে ঢুকতে দেব না।" 

বনগাঁর বিধায়কের নেতৃত্বে সোমবার থেকে সীমান্তে ওই অবরোধ কর্মসূচি শুরু হবে বলে জানান তিনি। একই সঙ্গে বাংলাদেশের সনাতন জাগরণ মঞ্চের অন্যতম মুখ সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেফতারের প্রতিবাদে মঙ্গলবার সন্ধেয় কলকাতায় মশাল মিছিল বের করার ডাকও দিয়েছেন বিরোধী দলনেতা।

শুভেন্দুর কথায়, "বাংলাদেশে হিন্দুদের ওপর যেভাবে দমন পীড়ন শুরু হয়েছে, তাতে আমরা চিন্তিত, ব্যথিত। এই জিনিস আর বরদাস্ত করা হবে না।" বিষয়টি তিনি কেন্দ্রকেও জানিয়েছেন।

কোটা বিরোধী আন্দোলনের জেরে চলতি বছরের এপ্রিল থেকে অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশে। আন্দোলনের জেরে গত অগস্টে দেশ ছাড়তে বাধ্য হন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরই বাংলাদেশে গঠিত হয় ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বতী সরকার। সেই সরকারের বিরুদ্ধে সেদেশের হিন্দুদের ওপর অত্যাচারে অভিযোগ উঠেছে।


```