Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

ফের হাইকোর্টে শুভেন্দু, ধর্মতলার পর খেজুরির সভার অনুমতি চেয়ে আবেদন

কলকাতার পর এবার জেলাস্তরেও সভা করার অনুমতি চেয়ে হাইকোর্টে মামলা দায়ের করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

ফের হাইকোর্টে শুভেন্দু, ধর্মতলার পর খেজুরির সভার অনুমতি চেয়ে আবেদন

শেষ আপডেট: 30 November 2023 12:48

দ্য ওয়াল ব্যুরো: ধর্মতলায় বিজেপির সভার অনুমতি না দেওয়া নিয়ে শুক্রবারই হাইকোর্টে ধাক্কা খেয়েছিল রাজ্য। সরকারের এই ‘বেইজ্জতি’ নিয়ে উপর মহলের পরামর্শদাতাদের তুলোধনা করেছিলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ।

কলকাতার পর এবার জেলাস্তরেও সভা করার অনুমতি চেয়ে হাইকোর্টে মামলা দায়ের করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে বৃহস্পতিবার এই মামলা দায়ের করার আবেদন জানায় গেরুয়া শিবির। বিচারপতি তা মঞ্জুর করেন। শুক্রবার মামলার শুনানি হবে।

২ ডিসেম্বর পূর্ব মেদিনীপুরের খেজুরিতে সমাবেশ করতে চলেছে বিজেপি। প্রধান বক্তা, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সভাকে ঘিরে জেলাজুড়ে প্রচারও শুরু করেছে গেরুয়া শিবির। বিজেপির জেলা নেতৃত্বর দাবি, সভার অনুমতি চেয়ে পুলিশকে অনেক আগেই আবেদন জানানো হয়েছিল। কিন্তু এখনও পুলিশ সভার অনুমতি দেয়নি। এমনকী আবেদন খারিজ করা হয়েছে কি না, তাও স্পষ্টভাবে জানাচ্ছে না।

এই অভিযোগেই এদিন কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করে বিজেপি। যদিও এ ব্যাপারে জেলা পুলিশের কোনও প্রতিক্রিয়া জানা যায়নি।

ধর্মতলায় ভিক্টোরিয়া হাউজের সামনে বিজেপির সভা নিয়ে আপত্তি করেছিল রাজ্য সরকার। শুক্রবার তা নিয়ে হাইকোর্টে ধাক্কা খেয়েছে নবান্ন। বিজেপির সভার জন্য অনুমতি দিয়ে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের নেতৃত্বে ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে, যদি অন্য দল ওখানে সভা করতে না পারে তা হলে ২১ জুলাইয়ের সভাও বন্ধ করে দেওয়া হবে।

ওই ঘটনার পর সরকারের উপর মহলের পরামর্শদাতাদের তুলোধনা করে কুণাল বলেছিলেন, “রোজ রোজ এই বেইজ্জতি হবে কেন? সরকারকে কারা পরামর্শ দিচ্ছেন? একবার নয়, বারবার ভুল হচ্ছে। কোনও মামলায় বিচারপতিদের মনোভাব কী তা স্পষ্ট বোঝা গেলেও একই ভুল করা হচ্ছে। আর তাতে রোজ অপদস্থ হতে হচ্ছে সরকারকে!”

ধর্মতলার পুনরাবৃত্তি খেজুরিতে ঘটবে কি না, তা নিয়ে চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। রাজনৈতিক পর্য়বেক্ষকদের একাংশের মতে, এভাবে বিভিন্ন জায়গায় সভার অনুমতি না দিয়ে আদতে বিজেপির সভার প্রচার করে দিচ্ছে পুলিশই। এই ইস্যুতে অতীতে সরব হতে দেখা গিয়েছে বাম, কংগ্রেস নেতৃত্বকে। ধর্মতলার সভা প্রসঙ্গে আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকিও সম্প্রতি দাবি করেছিলেন, “তৃণমূল চাইছে না বিজেপি ছাড়া রাজ্যে আর কোনও বিরোধী দল না থাকুক। তাই কৌশলগত কারণেই এমনটা করছে।”


```