Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

শুভেন্দু অধিকারী কি ক্ষমা চাইবেন? স্পিকারের মন্তব্যের প্রেক্ষিতে যা বললেন বিরোধী দলনেতা

স্পিকার এও বলেছেন, শুভেন্দু ক্ষমা চাইলে তাঁর শাস্তির মেয়াদ কমানো হতে পারে।

শুভেন্দু অধিকারী কি ক্ষমা চাইবেন? স্পিকারের মন্তব্যের প্রেক্ষিতে যা বললেন বিরোধী দলনেতা

শুভেন্দু অধিকারী ও বিমান বন্দ্যোপাধ্যায়।

শেষ আপডেট: 18 February 2025 14:25

দ্য ওয়াল ব্যুরো: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী লাগাতার সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্য করে বাংলায় অশান্তি পাকাতে চাইছেন বলে মঙ্গলবার বিধানসভার সাংবাদিক বৈঠক থেকে অভিযোগ করেছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। স্পিকার এও বলেছেন, শুভেন্দু ক্ষমা চাইলে তাঁর শাস্তির মেয়াদ কমানো হতে পারে।

তবে ক্ষমার ধারে পাশে না গিয়ে এ বিষয়ে পাল্টা সাংবাদিক বৈঠক থেকে স্পিকারের বিরুদ্ধেই বড় অভিযোগ এনেছেন বিরোধী দলনেতা। শুভেন্দুর দাবি, "আমাদের চারজন বিধায়ককে যেভাবে সাসপেন্ড করা হয়েছে তা শুধু অবৈধ নয়, ওরা আমাদের সঙ্গে সার্বিকভাবে হিন্দুদের আস্থাতেও আঘাত এনেছে।"

বিমান বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ ছিল, "শুভেন্দু যে ধরনের প্ররোচনামূলক মন্তব্য করে চলেছেন তারপরও বাংলা শান্ত রয়েছে এটাই বড় কথা। এই ধরনের বিবৃতির জন্য মানুষের কাছে ওর ক্ষমা চাওয়া উচিত!"

এ প্রসঙ্গে স্পিকারকে নিশানা করে শুভেন্দু বলেন, "আসলে উনি নিজে ভয় পাচ্ছেন, বারুইপুরে হেরে যাবেন। তাই দাঙ্গা লাগিয়ে উনি চতুর্থবারের জন্য বারুইপুর থেকে জিততে চান। তাই এই ধরনের মন্তব্য করছেন।"

নিজের অভিযোগের সপক্ষে বিরোধী দলনেতার ব্যাখ্যা, "স্পিকারের বিধানসভা এলাকায় বিরাট অংশের মুসলিম ভোট আছে। দুর্নীতির কারণে ওখানকার সংখ্যালঘুরা নিজেদের অধিকার থেকে বঞ্চিত হয়ে তৃণমূল ছেড়ে সিপিএম বা আইএসএফের দিকে ঝুঁকেছে। আর বারুইপুরের হিন্দুরা বিজেপি করছে। ফলে আগামী ভোটে বারুইপুরে লড়াইটা হবে বিজেপি ভার্সেস সিপিএম, আইএসএফ। উনি (বিমান বন্দ্যোপাধ্যায়) বুঝতে পারছেন, আর জিততে পারবেন না। তাই এসব করে দাঙ্গা বাঁধিয়ে ভোট ভাগাভাগি করে জিততে চান।" 

এর আগে সাংবাদিক বৈঠক থেকে শুভেন্দুর বিরুদ্ধেই সাম্প্রদায়িক উস্কানি দিয়ে বাংলায় অশান্তির তৈরির চেষ্টার অভিযোগ এনেছিলেন স্পিকার। এখন দেখার শুভেন্দুর প্রতিক্রিয়ার প্রেক্ষিতে স্পিকার কী বলেন।


```