Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

প্রজাতন্ত্র দিবসের প্যারেডে নিমন্ত্রণ পেলেন না বিরোধী দলনেতা শুভেন্দু

দ্য ওয়াল ব্যুরো: কোভিড পরিস্থিতির কারণে বুধবার রেড রোডে প্রজাতন্ত্র দিবসের প্যারেডে অনেকটাই রাশ টানা হয়েছে। কিন্তু ব্যতিক্রম শুধু সেখানেই থেমে থাকল না! রেড রোডের কুচকাওয়াজের অনুষ্ঠানে নিমন্ত্রণ পেলেন না বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিক

প্রজাতন্ত্র দিবসের প্যারেডে নিমন্ত্রণ পেলেন না বিরোধী দলনেতা শুভেন্দু

শেষ আপডেট: 25 January 2022 16:28

দ্য ওয়াল ব্যুরো: কোভিড পরিস্থিতির কারণে বুধবার রেড রোডে প্রজাতন্ত্র দিবসের প্যারেডে অনেকটাই রাশ টানা হয়েছে। কিন্তু ব্যতিক্রম শুধু সেখানেই থেমে থাকল না! রেড রোডের কুচকাওয়াজের অনুষ্ঠানে নিমন্ত্রণ পেলেন না বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সম্ভবত এই প্রথম রেড রোডের কুচকাওয়াজে এহেন ব্যতিক্রম দেখা গেল। গত বছরও কোভিড পরিস্থিতি ছিল। কিন্তু তৎকালীন বিরোধী দলনেতা আবদুল মান্নান আমন্ত্রণ পেয়েছিলেন। মান্নান সাহেব অবশ্য ব্যক্তিগত কারণে কুচকাওয়াজ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। বিরোধী দলনেতাকে আমন্ত্রণ না জানানোর ঘটনাকে সমালোচনা করেছে বিজেপি। দলের মুখপাত্রদের কথায়, সাংবিধানিক গণতন্ত্রের ন্যূনতম শিষ্টাচারকেও ভুলে যাচ্ছে এই সরকার। এ বারের অনুষ্ঠান হবে মাত্র ৩০ মিনিটের। অনুষ্ঠানে অতিথি সংখ্যাও কমানো হয়েছে। মোট প্রায় ৬০ জনের অতিথি থাকবেন রেড রোডের কুচকাওয়াজ অনুষ্ঠানে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্যপাল জগদীপ ধনকড় ছাড়াও থাকবেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ ত্রিবেদী, স্বরাষ্ট্রসচিব, রাজ্য পুলিশের ডিজি, কলকাতা পুলিশ কমিশনার, সেনা আধিকারিক, নৌসেনা আধিকারিক, বায়ুসেনা আধিকারিক। উপস্থিত থাকবেন বেশ কয়েকজন বিদেশি প্রতিনিধি। সেই সংখ্যাটা প্রায় ১৫ ।

```