Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

স্বাধীনতা দিবসের চা-চক্রে রাজভবন যাননি শুভেন্দু, বললেন, 'ছোট্ট বোনটির আত্মা কষ্ট পেত'

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজভবনের চা-চক্রে উপস্থিত ছিলেন।

স্বাধীনতা দিবসের চা-চক্রে রাজভবন যাননি শুভেন্দু, বললেন, 'ছোট্ট বোনটির আত্মা কষ্ট পেত'

শুভেন্দু অধিকারী

শেষ আপডেট: 16 August 2024 17:58

দ্য ওয়াল ব্যুরো: আরজি কর কাণ্ড নিয়ে তোলপাড় চলছে রাজ্যে। সেই ঘটনার প্রতিবাদে নেমে ১৪ অগস্ট রাতে বিভিন্ন এলাকায় জমায়েত হয়েছিল। তারই মাঝে আরজি কর হাসপাতালে হামলা হয়। গোটা ঘটনা নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। অন্যান্যবারের মতো এবার স্বাধীনতা দিবস উজ্জাপনও হয়নি অনেক জায়গায়। তবে রাজভবনে প্রতিবারের মতো চা-চক্রের আয়োজন করা হয়েছিল। কিন্তু সেখানে যাননি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজভবনের চা-চক্রে উপস্থিত ছিলেন। তাঁদের সঙ্গে ছিলেন ১০ জন দলীয় প্রতিনিধিও। কিন্তু বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীকে সেখানে দেখা যায়নি। কেন রাজভবনে যাননি তিনি, তার ব্যাখ্যা দিয়েছেন বিজেপি নেতা নিজেই। সোশ্যাল মিডিয়ায় রাজভবনের চা- চক্রের ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ''স্বাধীনতা দিবস উপলক্ষে রাজভবনের চা চক্রে মাননীয় রাজ্যপাল আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন। কিন্তু এদের সঙ্গে দেখা হয়ে হলে আমার ছোট্ট ডাক্তার বোনটির বিদেহী আত্মা হয়ত কষ্ট পেত। তাই আমন্ত্রণ রক্ষা করা সম্ভব হয়নি।'' এই চা-চক্রে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও ফিরহাদ হাকিম, কুণাল ঘোষ সহ আরও অনেকেই ছিলেন। 

মুখ্যমন্ত্রী অবশ্য পরে জানান, তাঁর রাজভবনে একা যেতে অসুবিধা ছিল তাই প্রতিনিধিদের নিয়ে গেছিলেন। কিন্তু সেখানে জলস্পর্শ করেননি। তবে রাজভবন সূত্রে খবর, কমিশনার এবং মেয়রকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়নি স্বাধীনতা দিবসের চা-চক্রে। 


```