Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর

আর্জি শুনল না কোর্ট, বিদেশযাত্রা হল না কার্তি চিদম্বরমের

দ্য ওয়াল ব্যুরো : প্রতিবার বিদেশে যাওয়ার আগে সুপ্রিম কোর্ট থেকে অনুমতি নিতে হয় এয়ারসেল-ম্যাক্সিস মামলায় অভিযুক্ত কার্তি চিদম্বরমকে । কিছুদিনের মধ্যেই তাঁর ইতালি, অস্ট্রিয়া ও ব্রিটেনে যাওয়ার কথা ছিল । কার্তির কৌঁসুলি চেয়েছিলেন, সুপ্রিম কোর্ট

আর্জি শুনল না কোর্ট, বিদেশযাত্রা হল না কার্তি চিদম্বরমের

শেষ আপডেট: 1 November 2018 08:28

দ্য ওয়াল ব্যুরো : প্রতিবার বিদেশে যাওয়ার আগে সুপ্রিম কোর্ট থেকে অনুমতি নিতে হয় এয়ারসেল-ম্যাক্সিস মামলায় অভিযুক্ত কার্তি চিদম্বরমকে । কিছুদিনের মধ্যেই তাঁর ইতালি, অস্ট্রিয়া ও ব্রিটেনে যাওয়ার কথা ছিল । কার্তির কৌঁসুলি চেয়েছিলেন, সুপ্রিম কোর্ট দ্রুত তাঁর বিদেশে যাওয়ার আর্জি শুনুক । কিন্তু বিচারপতিরা বললেন, এটা এমন কিছু ব্যাপার নয় যে ওই আবেদন শুক্রবারই শুনতে হবে । প্রধান বিচারপতি রঞ্জন গগৈ বলেন, প্রত্যেক বিচারপতির ওপরেই অত্যধিক কাজের চাপ রয়েছে। কত মানুষই তো বিদেশে যায়, আসে। এর পাশাপাশি দিল্লি কোর্ট এদিন নির্দেশ দিয়েছে, ২৬ নভেম্বর অবধি কার্তি অথবা তাঁর বাবা পি চিদম্বরমকে গ্রেফতার করা যাবে না । এয়ারসেল-ম্যাক্সিস মামলায় একনম্বর অভিযুক্ত হলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরম । অভিযোগ, মনমোহন সিং সরকারের অর্থমন্ত্রী থাকার সময় তিনি ক্ষমতার অপব্যবহার করে একটি বিদেশী সংস্থাকে বিনিয়োগ করতে দিয়েছিলেন। বিনিময়ে সেই সংস্থা বিপুল অঙ্কের অর্থ ঘুষ দিয়েছিল তাঁর ছেলে কার্তি চিদম্বরমকে । এনফোর্সমেন্ট ডায়রেক্টরেট থেকে আদালতে বলা হয়েছিল, কার্তিকে বিদেশে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে বটে, কিন্তু তিনি সেই সুযোগের অপব্যবহার করছেন। তাঁর বিরুদ্ধে মামলায় তদন্তে বাধা সৃষ্টি করছেন। আদালত অবশ্য তার পরেও কার্তির বিদেশে যাওয়া বন্ধ করেনি ।

```