Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

‘আমি কোথাও যাচ্ছি না!’ কাদের হয়ে আইএসএল খেলবেন সুনীল? দেখুন ভিডিও

দ্য ওয়াল ব্যুরো: এমন ভাবনা তিনিই ভাবতে পারেন। এই মুহূর্তে সাফ চ্যাম্পিয়নশিপ চলছে বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে। ভারতীয় দল শেষ ম্যাচে লেবাননকে হারিয়ে ফাইনালে উঠে গিয়েছে। এবার খেতাব-যুদ্ধে নামবে দল। তার আগে ভারত অধিনায়ক সুনীল ছ

‘আমি কোথাও যাচ্ছি না!’ কাদের হয়ে আইএসএল খেলবেন সুনীল? দেখুন ভিডিও

শেষ আপডেট: 2 July 2023 12:20

দ্য ওয়াল ব্যুরো: এমন ভাবনা তিনিই ভাবতে পারেন। এই মুহূর্তে সাফ চ্যাম্পিয়নশিপ চলছে বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে। ভারতীয় দল শেষ ম্যাচে লেবাননকে হারিয়ে ফাইনালে উঠে গিয়েছে। এবার খেতাব-যুদ্ধে নামবে দল।

তার আগে ভারত অধিনায়ক সুনীল ছেত্রী দলবদলের বাজারে বড় চমক দিলেন। তিনি খেলার আগে একটি নীল রংয়ের ব্যানারে নিজেই লিখেছেন, আমি অ্যাম গোয়িং নাউ হিয়ার! আমি কোথাও যাচ্ছি না। তার মানে তিনি বেঙ্গালুরু এফসি-তে ছিলেন। সামনের মরশুমেও ওই ক্লাবেই খেলবেন, সেটি ভরা সমর্থকদের সামনে ঘোষণা করে দিলেন অভিনব উপায়ে।

নিজেই সেমিফাইনাল ম্যাচের আগে ওই ব্যানারটি লিখেছেন সুনীল। তারপর গাড়ি চালিয়ে গিয়ে স্টেডিয়ামের একটা অংশে ওই ব্যানার টাঙিয়ে দিয়ে এসেছেন সকলের অলক্ষ্যে। সেই নিয়ে একটি ভিডিও বানানো হয়েছে, সেটি প্রকাশ করেছেন বেঙ্গালুরু এফসি দল।

https://twitter.com/bengalurufc/status/1675209659647684609?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ct

ভারতীয় ফুটবলের রোলমডেল সুনীল নিজেই ব্যক্তিগতভাবে এই ব্যানারটি লিখেছেন ও স্টেডিয়ামে গিয়ে বেঁধেছেন। বেঙ্গালুরু এফসির সেই ব্যানারে সুনীল লিখেছেন, ‘আমি কোথাও যাচ্ছি না - সুনীল ছেত্রী।’

সুনীলের সেই লেখা দেখে মাঠের ২০ হাজার সমর্থক তাঁর নামে জয়ধ্বনি দিয়েছেন। আরও একবার আবেগে ভেসেছেন বেঙ্গালুরুর ঘরের ছেলে।

https://twitter.com/bengalurufc/status/1675365232334733313?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etw

সুনীল বেঙ্গালুরু এফসির দলের হয়ে প্রায় ২১২টি ম্যাচ খেলেছেন। ১০টি মরশুমে ৯১টি গোল করেছেন। ২০১৩ সালে ক্লাব তৈরি হওয়ার পর থেকেই রয়েছেন সুনীল।

৩৮ বছর বয়সি এই ক্লাবের নেতা হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১৩ সালে বেঙ্গালুরু প্রথম আই লিগ জিতেছিল সুনীলের হাত ধরেই। তারপর এই দক্ষিণী ক্লাবের হয়ে জিতেছেন আইএসএল, ফেডারেশন কাপ, সুপার কাপও।


```