Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

প্রয়াত সুজন দাশগুপ্ত, ফাঁকা ফ্ল্যাট থেকে একেন-স্রষ্টার দেহ উদ্ধার করল পুলিশ

দ্য ওয়াল ব্যুরো: প্রয়াত হলেন জনপ্রিয় লেখক সুজন দাশগুপ্ত (Sujan Dasgupta)। বুধবার সকালে বাইপাসের ধারের ফ্ল্যাট থেকে তাঁর দেহ উদ্ধার করে পুলিশ। জানা গেছে, বাড়িতে একাই ছিলেন সুজনবাবু। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। এখনও তাঁর মৃত্যুর কারণ

প্রয়াত সুজন দাশগুপ্ত, ফাঁকা ফ্ল্যাট থেকে একেন-স্রষ্টার দেহ উদ্ধার করল পুলিশ

শেষ আপডেট: 18 January 2023 08:30

দ্য ওয়াল ব্যুরো: প্রয়াত হলেন জনপ্রিয় লেখক সুজন দাশগুপ্ত (Sujan Dasgupta)। বুধবার সকালে বাইপাসের ধারের ফ্ল্যাট থেকে তাঁর দেহ উদ্ধার করে পুলিশ। জানা গেছে, বাড়িতে একাই ছিলেন সুজনবাবু। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। এখনও তাঁর মৃত্যুর কারণ জানা যায়নি।

বিগত ৫০ বছর ধরে আমেরিকা নিবাসী গতবছরে কলকাতায় আসেন। তখন থেকে এই শহরেই বাইপাসের ধারে নিজের ফ্ল্যাটে থাকতেন তিনি। এদিন সেখানেই মারা যান তিনি। সূত্রের খবর, ফ্ল্যাটে তিনি একাই ছিলেন। সকালে পরিচারিকা এসে বেল বাজালেও দরজা খোলেননি। ভিতর থেকে কোনও সাড়াশব্দ না মেলায় লোক ডেকে দরজা ভাঙতে হয়। এরপরই উদ্ধার হয় তাঁর মৃতদেহ। জানা গেছে, ওঁর স্ত্রী মঙ্গলবারই শান্তিনিকেতন গিয়েছিলেন। তারমধ্যেই এই মর্মান্তিক কাণ্ড ঘটে গিয়েছে।

লেখকের প্রতিবেশীদের তরফে জানা গেছে, এদিন দরজা ভেঙে ভিতরে ঢুকে সবাই দেখেন, বিছানার পাশে মাটিতে উপুড় হয়ে পড়েছিলেন সুজনবাবু। সঙ্গে সঙ্গে ডাক্তারকে খবর দেওয়া হয়। ডাক্তারের অনুমান, অন্তত ৪-৫ ঘণ্টা আগেই ভোরের দিকে মারা গেছেন তিনি। খবর পেয়ে পুলিশ এসে তাঁর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।

‘জটায়ুকে দেখে একেনবাবু লিখিনি’, জানালেন স্রষ্টা! এবার বড়পর্দায় আসছেন একেন


```