Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

সাগর দত্তে ডাক্তারদের প্রতিরোধের মুখে কংগ্রেস, শুভঙ্কর বলছেন, 'গো ব্যাক স্লোগান শুনিনি'

কংগ্রেস নেতৃত্বর দাবি, "আমাদেরও গো ব্যাক স্লোগান শুনতে হয়েছে, তবে বিজেপিকে যে ঝাঁঝে চিকিৎসকরা তেড়ে গিয়েছিল আমাদের ক্ষেত্রে সেটা হয়নি। বরং অত্যন্ত বিনয়ের সঙ্গে ওরা আমাদের ফিরে যেতে বলেছে।"

সাগর দত্তে ডাক্তারদের প্রতিরোধের মুখে কংগ্রেস, শুভঙ্কর বলছেন, 'গো ব্যাক স্লোগান শুনিনি'

প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার ও জুনিয়র ডাক্তাররা

শেষ আপডেট: 29 September 2024 17:31

দ্য ওয়াল ব্যুরো: অভিজিৎ গঙ্গোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, অগ্নিমিত্রা পলের এবার শুভঙ্কর সরকার। জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের মঞ্চে গিয়ে গো ব্যাক স্লোগানের মুখে পড়তে হল প্রদেশ কংগ্রেসের নবনিযুক্ত সভাপতিকে।

রোগীর পরিজনদের হামলার প্রতিবাদে এবং নিরাপত্তার দাবিতে শুক্রবার রাত থেকে সাগর দত্ত মেডিকেলে কর্মবিরতিতে নেমেছেন চিকিৎসকরা। শনিবার তাঁদের সঙ্গে বৈঠক করেন স্বাস্থ্য সচিব নারায়ণস্বরূপ নিগম। তারপরও কর্মবিরতি প্রত্যাহার দূরে থাক, সোমবার বিকেলের মধ্যে নিরাপত্তা সুনিশ্চিত না হলে ফের পূর্ণ কর্মবিরতির ডাক দিয়েছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট।

এমন আবহে এদিন দুপুরে সাগরদত্ত মেডিকেলের সামনে গিয়ে থামে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের গাড়ি। তিনি আন্দোলনকারীদের সঙ্গে দেখা করতে এসেছেন শুনেই রেগে যান জুনিয়র ডাক্তাররা। 

প্রদেশ সভাপতির উদ্দেশে হাত জোর করে তাঁরা বলেন, ‘যারা আমাদের মঞ্চকে রাজনৈতিক কারণে ব্যবহার করতে চাইছেন তাঁরা দয়া করে এখান থেকে চলে যান।’

প্রসঙ্গত, শুরু থেকেই নিজেদের আন্দোলনকে অরাজনৈতিক রাখার কথা বলে আসছেন আন্দোলনকারীরা। তা সত্ত্বেও প্রদেশ সভাপতি কেন গেলেন আন্দোলনকারীদের মঞ্চে?

শুভঙ্কর সরকারের ব্যাখ্যা, "ডাক্তারদের দাবির সঙ্গে আমরাও সহমত। তাই রাজনৈতিক ঝান্ডা ছাড়াই সাগর দত্তে গিয়েছিলাম ওদের প্রতিবাদকে সমর্থন করতে। তবে আমার যেহেতু রাজনৈতিক পরিচয় রয়েছে তাই ওরা দূরে থাকতে অনুরোধ করেছেন।"

এর আগে লালবাজারে সিপির পদত্যাগের দাবিতে ছাত্রদের অবস্থান বিক্ষোভে দেখা করতে গিয়ে প্রবল বিক্ষোভের মুখে পড়েছিলেন হাইকোর্টের প্রাক্তন বিচারপতি-তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও অভিনেতা-বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ।

কংগ্রেস নেতৃত্বর দাবি, "আমাদেরও গো ব্যাক স্লোগান শুনতে হয়েছে, তবে বিজেপিকে যে ঝাঁঝে চিকিৎসকরা তেড়ে গিয়েছিল আমাদের ক্ষেত্রে সেটা হয়নি। বরং অত্যন্ত বিনয়ের সঙ্গে ওরা আমাদের ফিরে যেতে বলেছে।" আরও একধাপ এগিয়ে শুভঙ্কর সরকার বলেন, "কই, কেউ তো গো ব্যাক স্লোগান দেয়নি আমাদের!"


```