Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

সিংহীর বসন্ত-বিলাস! দেখে মুগ্ধ মোদী, ছবি ভাইরাল নেট-দুনিয়ায়

দ্য ওয়াল ব্যুরো: বসন্ত এসে গেছে। পলাশ গাছে ফুলের আগুন লেগেছে দিকে দিকে। তাই দেখে অনেকেরই মন উদাসী হয়ে উঠছে, উজ্জ্বল রঙের নেশা জেগেছে। কিন্তু সেই অনেকের মধ্যে যে সিংহ-ও পড়ে, তা জানা গেল সোমবার গির অরণ্যে ধরা পড়া একটি ছবিতে। দেখা যাচ্ছে, লা

সিংহীর বসন্ত-বিলাস! দেখে মুগ্ধ মোদী, ছবি ভাইরাল নেট-দুনিয়ায়

শেষ আপডেট: 12 March 2019 09:03

দ্য ওয়াল ব্যুরো: বসন্ত এসে গেছে। পলাশ গাছে ফুলের আগুন লেগেছে দিকে দিকে। তাই দেখে অনেকেরই মন উদাসী হয়ে উঠছে, উজ্জ্বল রঙের নেশা জেগেছে। কিন্তু সেই অনেকের মধ্যে যে সিংহ-ও পড়ে, তা জানা গেল সোমবার গির অরণ্যে ধরা পড়া একটি ছবিতে। দেখা যাচ্ছে, লাল হয়ে রেঙে ওঠা একটি গাছে চড়ে বসেছে পশুরাজ। ভাবখানা এমন, সিংহী বলে কি আমার শখ-আহ্লাদ থাকতে নেই? এই ছবিই আবার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর নিজের রাজ্য গুজরাতের জুনাগড় অরণ্যের একটি পলাশ গাছে সিংহী চেপে পড়ার সেই আকর্ষণীয় ছবিটি তার পরে ভাইরাল হতে বেশি সময় লাগেনি। গির অরণ্যের বীট গার্ড দীপক, বন্যপ্রাণী অভয়ারণ্যে এই দুর্লভ দৃশ্যটি দেখতে পেয়ে একটুও না দেরি করে ছবিটি তুলে ফেলেন। এর পরে ছবিটি প্রথমে শেয়ার করেন জুনাগড়ের বন বিভাগের প্রশাসক সুনীল কুমার বেরওয়াল। তার পরেই তা চোখে পড়ে স্বয়ং প্রধানমন্ত্রীর। “ম্যাজেস্টিক গির সিংহ....অসাধারণ সুন্দর ছবি!” ছবিটি সোমবার শেয়ার করে এমনই ক্যাপশন দিয়েছেন প্রধানমন্ত্রী। দেখুন সেই টুইট। https://twitter.com/narendramodi/status/1104951510805274624 তার পর থেকেই বিরল এই গির সিংহের ছবিতে লাখো মানুষ নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন। ডাঃ সুনীল বেরওয়াল এই অসামান্য ছবিটি তোলার জন্য ফোটোগ্রাফারের প্রশংসা করেছেন। তিনি লিখেছেন, “দীপক একদম তাঁর মতো করে জঙ্গলটা দেখেন। ওঁর সমস্ত ছবি দেখে আমার তেমনটাই মনে হয়েছে। এই ছবিটি সবাইকে দেখাতে পেরে ভালো লাগছে।”-- লিখেছেন তিনি। গুজরাটের গির অরণ্য বিশ্বের অন্যতম বিখ্যাত এশিয়াটিক সিংহের শেষ আবাসস্থল। ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচারের মতে, গির অভয়ারণ্যের ৮৫০ বর্গ মাইলে বসবাস করে প্রায় ৫০০টি সিংহ। এই বসন্তে যে তাদের মনেও রং লেগেছে, তা বোঝা গেল সাম্প্রতিক এই ছবিটি দেখেই।

```