Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

কিউআর কোড থেকে ব্যাচ নম্বর, সবই জাল! প্রেশারের ওষুধ নিয়ে রাজ্যেরই বিজ্ঞপ্তিতে চিন্তা

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এমন কায়দায় ওষুধগুলো বানানো হয়েছে যে ধরার কোনও উপায় ছিল না। যে কারণে আসল-নকল সব ওষুধই সমান তালে বাজারে বিকোচ্ছিল। এভাবেই এতদিন ধরে চলছিল অসাধু কারবার।

কিউআর কোড থেকে ব্যাচ নম্বর, সবই জাল! প্রেশারের ওষুধ নিয়ে রাজ্যেরই বিজ্ঞপ্তিতে চিন্তা

প্রতীকী ছবি

শেষ আপডেট: 11 March 2025 10:53

দ্য ওয়াল ব্যুরো: হাওড়ার আমতা থেকে উদ্ধার হওয়া জাল প্রেশারের ওষুধকাণ্ডে (Pressure Medicine) চাঞ্চল্যকর তথ্য দিল রাজ্য (West Bengal)। ড্রাগ কন্ট্রোল (Drug Control) সূত্রে খবর, ওষুধ প্রস্তুতকারক সংস্থা কিউআর কোড থেকে শুরু করে ব্যাচ নম্বর কিছুই বাদ দেয়নি, সবটাই হুবহু নকল করে জালিয়াতি চালিয়েছে। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এমন কায়দায় ওষুধগুলো বানানো হয়েছে যে ধরার কোনও উপায় ছিল না। যে কারণে আসল-নকল সব ওষুধই সমান তালে বাজারে বিকোচ্ছিল। এভাবেই এতদিন ধরে চলছিল অসাধু কারবার।

হাওড়া থেকে লক্ষ লক্ষ টাকার জাল ওষুধের সন্ধান মেলার পরই জানা যায়, মূলত উচ্চ রক্তচাপের বা হাই ব্লাড প্রেশারের ওষুধ ছিল সেখানে। বেশ কিছু ওষুধ বাজেয়াপ্তও করা হয়েছে ইতিমধ্যেই। 

যাদের বাড়ির কোন‌ও সদস্যের উচ্চ রক্তচাপের সমস্যা আছে, তাঁরা রক্তচাপ কমানোর জন্য প্রেশারের ওষুধ খান। সকলেই মোটামুটি 'টেলমা' (Telma) নামটির সঙ্গে পরিচিত। সেই 'টেলমা' নামের ওষুধ নিয়েই এত ঝামেলা।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ওষুধের ব্যাচ নম্বর ০৫২৪০৩৬৭। এই ব্যাচ নম্বরের জাল প্রেশারের ওষুধই রাজ্যের খোলা‌ বাজারে ছড়িয়ে পড়েছে। এমনটাই জানাচ্ছে রাজ্য ড্রাগ কন্ট্রোল। 

আমতায় এক কোটি ৮৬ লক্ষ টাকার জাল টাকার জাল ওষুধের সন্ধান মেলার পরই জানা যায়, মূলত উচ্চ রক্তচাপের বা হাই ব্লাড প্রেসারের ওষুধ ছিল সেখানে। ২০ লক্ষ টাকার ওষুধ বাজেয়াপ্তও করা হয়েছে ইতিমধ্যেই। এখন চাপে পড়ে কিউআর কোড স্ক্যান করে সাধারণ মানুষকে নির্দিষ্ট ব্যাচের ওষুধ পরীক্ষা করার পরামর্শ দেওয়া হয়েছে রাজ্য ড্রাগ কন্ট্রোলের তরফে।


```