Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর

স্পুটনিক ভি কবে আসবে সাধারণের নাগালে! চূড়ান্ত প্রস্তুতি চলছে বাণিজ্যিক লঞ্চের

দ্য ওয়াল ব্যুরো: রাশিয়ার স্পুটনিক ভি টিকা নিয়ে আগ্রহ রয়েছে অনেকেরই। পরীক্ষামূলকভাবে বাজারে আনাও হয়েছে এই নতুন করোনা টিকা। কিন্তু এখনও বাজারে মিলছে না এই টিকা, কো-উইন অ্যাপেও এই টিকা নেওয়ার জন্য নাম নথিভুক্ত করতে পারছেন না সাধারণ মানুষ। কবে

স্পুটনিক ভি কবে আসবে সাধারণের নাগালে! চূড়ান্ত প্রস্তুতি চলছে বাণিজ্যিক লঞ্চের

শেষ আপডেট: 17 June 2021 04:05

দ্য ওয়াল ব্যুরো: রাশিয়ার স্পুটনিক ভি টিকা নিয়ে আগ্রহ রয়েছে অনেকেরই। পরীক্ষামূলকভাবে বাজারে আনাও হয়েছে এই নতুন করোনা টিকা। কিন্তু এখনও বাজারে মিলছে না এই টিকা, কো-উইন অ্যাপেও এই টিকা নেওয়ার জন্য নাম নথিভুক্ত করতে পারছেন না সাধারণ মানুষ। কবে নাগালে আসবে এই টিকা, প্রশ্ন এখন অনেকের মনেই। এদেশে এই টিকা তৈরির বরাত পেয়েছে ডক্টর রেড্ডিস ল্যাব। তাদের তরফে এবার ঘোষণা করা হল, খুব শিগগিরই এই টিকাকে 'বাণিজ্যিক ভাবে লঞ্চ' করা হবে। কাজ চলছে দ্রুতগতিতে। ডক্টর রেড্ডিস্ ল্যাবরেটরির সিইও দীপক সাপরা এ বিষয়ে বলেন, "স্পুটনিক ভি টিকা তৈরির জন্য ৬টি ইউনিটকে বেছে নেওয়া হয়েছে। প্রথম দিকে রাশিয়া থেকে এই টিকা নিয়ে আসা হবে।" এর পরে ৬টি ইউনিটের মধ্যে ২টি ইউনিট জুন-জুলাই মাস থেকে টিকা সরবরাহ করতে পারবে বলে জানান তিনি। বাকি দুটি ইউনিট আগস্ট মাস থেকে টিকা সরবরাহ করতে পারবে বলে মনে করা হচ্ছে। সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে আরও দুটি ইউনিট 'মেড ইন ইন্ডিয়া' টিকা সরবরাহ করবে। ২০২১ সালের মধ্যেই দেশের ১২ থেকে ১৩ কোটি মানুষের কাছে এই টিকা পৌঁছে যাবে। তবে দেশের বিভিন্ন শহরে ভ্যাকসিন পৌঁছনোর আগে পরিবহণ ব্যবস্থাও আরও বেশি সচল হওয়া দরকার বলে জানিয়েছে হায়দরাবাদের  সংস্থা রেড্ডিস ল্যাব। বিশাখাপত্তনম, বেঙ্গালুরু, মুম্বই, কলকাতা, দিল্লি, বাড্ডি, চেন্নাই, মিরালাগুডা এবং কোলাপুরে টিকা পাঠানো হবে প্রাথমিক ভাবে। পরে আরও বেশি কিছু শহরকে এই তালিকায় রাখা হয়েছে। ভ্যাকসিনকেই এখন করোনা-যুদ্ধের প্রথম ও প্রধান অস্ত্র বলে মনে করছেন বিশেষজ্ঞরা। দেশজুড়ে জোরগতিতে চলছে টিকাকরণ। এখন দেশে রয়েছে দুটি টিকা, কোভ্যাক্সিন ও কোভিশিল্ড। এবার তৃতীয় টিকা হিসেবে ব্যবহারের অনুমোদন পেয়েছে স্পুটনিক ভি।
প্রস্তুতকারী সংস্থা জানিয়েছে, এই স্পুটনিক ভি ভ্যাকসিন রাখতে হবে -১৮ ডিগ্রি সেন্টিগ্রেডে। সেই অনুযায়ী কোল্ড স্টোরেজের বন্দোবস্ত করা হচ্ছে বিভিন্ন শহরে।

```