
শেষ আপডেট: 14 June 2023 09:37
দ্য ওয়াল ব্যুরো: ভারতের টেস্ট দলে আমূল সংস্কার চাই, জানিয়ে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতীয় দলের হার নিয়ে সৌরভ প্রথম মুখ খুললেন। ভারতের প্রাক্তন অধিনায়ক জানিয়ে দিয়েছেন, কিছু ক্ষেত্রে দলের রদবদল দরকার। যদিও মহারাজ মনে করেন, ব্যাপক বদলের দরকার নেই। বিরাট ও চেতেশ্বর পূজারাদেরও প্রয়োজন, পাশাপাশি নতুন প্রতিভাদেরও সুযোগ দিতে হবে।
সৌরভ বলেছেন, ভারতীয় ক্রিকেটে প্রতিভার অভাব নেই। শুভমান গিল, যশস্বী জয়সোয়াল রজত পতিদাররা রয়েছে। আমার তো মনে হয় হার্দিককে টেস্ট দলের বাইরে রেখে অবিচার করা হচ্ছে। ওকে সব ধরনের ক্রিকেটে দরকার।
শুধু তাই নয়, বাংলার অভিমন্যু ঈশ্বরণকেও ভারতীয় টেস্ট দলে নেওয়া উচিত। কারণ ঘরোয়া ক্রিকেটে বহুদিন ধরে ভাল খেলে চলেছে।
সৌরভের ধারণা, হার্দিক এমন ধরনের অলরাউন্ডার, যাঁকে দরকার হবে ভারতীয় দলের। হার্দিক ১১টি টেস্ট ম্যাচে খেলেছেন ৫৩২ রান, উইকেট নিয়েছেন ১৭টি।
ভারতের প্রাক্তন অধিনায়ক জানিয়ে রেখেছেন, টেস্টের বিশ্ব চ্যাম্পিয়নশিপে দল হারল, কারণ বিপক্ষ সম্পর্কে ভালরকম হোমওয়ার্ক ছিল না। তারপর আইপিএলে খেলে গিয়েই প্রস্তুতি ছাড়া দলকে নামতে হয়েছিল। সেটাই সমস্যা হয়ে গিয়েছে।