Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

ইউসিসি নিয়ে শনিবার বৈঠক ডাকলেন সনিয়া, থাকবেন খাড়্গে, রাহুল

দ্য ওয়াল ব্যুরো: অভিন্ন দেওয়ানি বিধি বা ইউসিসি নিয়ে শনিবার বৈঠক ডাকলেন সনিয়া গান্ধী। কংগ্রেস সংসদীয় দলের সভাপতি হিসাবে এই বৈঠক ডেকেছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি। ইউসিসির বিষয়টি যেহেতু সংবিধানের ৪৪ নম্বর অনুচ্ছেদে উল্লেখ রয়েছে এই বি

ইউসিসি নিয়ে শনিবার বৈঠক ডাকলেন সনিয়া, থাকবেন খাড়্গে, রাহুল

শেষ আপডেট: 1 July 2023 07:15

দ্য ওয়াল ব্যুরো: অভিন্ন দেওয়ানি বিধি বা ইউসিসি নিয়ে শনিবার বৈঠক ডাকলেন সনিয়া গান্ধী। কংগ্রেস সংসদীয় দলের সভাপতি হিসাবে এই বৈঠক ডেকেছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি।

ইউসিসির বিষয়টি যেহেতু সংবিধানের ৪৪ নম্বর অনুচ্ছেদে উল্লেখ রয়েছে এই বিষয়ে জোরালো বিরোধিতা করা ঠিক কিনা তা নিয়ে কংগ্রেসে ভিন্ন মত রয়েছে। তাছাড়া শতাব্দী প্রাচীন এই দল মনে করে, বিষয়টি শুধু রাজনৈতিক দলের বিবেচনায় বিষয় হতে পারে না। ধর্মীয় ও সামাজিক এবং সাংস্কৃতিক সংস্থাগুলির মতামত নেওয়া জরুরি। সংসদীয় কমিটির বৈঠকে কংগ্রেস তাড়াহুড়ো না করার পরামর্শ দিতে পারে। বৈঠকে থাকবেন কংগ্রেস সভাপতি খাড়্গে এবং রাহুল গান্ধী প্রমুখ।

আগামী সোমবার আইন মন্ত্রকের সংসদীয় কমিটি বৈঠক ডেকেছে। সেখানে সদস্য দলগুলির সাংসদেরা নিজেদের অভিমত জানাতে পারবেন। চলতি মাসের তৃতীয় সপ্তাহে শুরু হবে সংসদের বাদল অধিবেশন। সম্ভবত ৫ অগাস্ট সংসদে ইউসিসি নিয়ে বিলটি পেশ করা হবে। তার আগে সব দলকেই বিলের খসড়া দেওয়া হবে।

বিষয়টি নিয়ে বিজেপি এবং বিরোধী দুই শিবিরেই ভিন্ন মত আছে। পদ্ম শিবিরের একাংশ ইউসিসি অনাবশ্যক বলে মনে করছে। অন্যদিকে, আপত্তি তুলেছে এনডিএ-এর বেশ কিছু শরিক।

আবার পাটনায় মিলিত হওয়া বিরোধী দলগুলির মধ্যে আম আদমি পার্টি এবং শিবসেনার উদ্ধব গোষ্ঠী ইউসিসির পক্ষে। শরদ পাওয়ারের এনসিপি কী অবস্থান নেবে তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। পঁচিশ বছর আগে শরদের পার্টি বিজেপির জাতীয়তাবাদের রাজনীতিকে অনুসরণ করেই তৈরি হয়েছিল।

এই পরিস্থিতিতে আসরে নেমেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এবং এনসিপি নেতা শরদ পাওয়ার। দুই নেতাই বলেছেন, পাটনার আলোচনায় এমন কোনও সিদ্ধান্ত হয়নি যে সব দলকে সব ইস্যুতে এক সুরে কথা বলতে হবে। সেখানে কথা হয়েছে মূলত বিজেপি সরকারের নীতি নিয়ে।

বিরোধী নেতাদের কেউ কেউ মনে করছেন, মোদী ইউসিসি নিয়ে মাতলেও বিষয়টি রাম মন্দির বা কাশ্মীরের জন্য সংবিধানের ৩৭০ নম্বর অনুচ্ছেদের মতো গুরুত্ব পাবে না ভোটের বাক্সে। কারণ খাতায় কলমে অভিন্ন দেওয়ানি বিধি চালু না থাকলেও বিভিন্ন ধর্মীয় ও জাতিগত সম্প্রদায় মূল স্রোতের সঙ্গে তাল মিলিয়েই চলছে। যেমন মুসলিম ও আদিবাসীদের মধ্যে ১৮ বছরের আগে বিয়ে দেওয়ার প্রবণতা অনেক কমে এসেছে। কমেছে বহু বিবাহ। এগুলি নিয়ে এখন আইনি পদক্ষেপ কাঙ্ক্ষিত রাজনৈতিক সুবিধা দেবে না।

ইউসিসি নিয়ে শরিকি বাধা, প্রশ্নের মুখে বিজেপি, বিরোধ মেটাতে তৎপর নাড্ডা


```