Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

বাবার পচাগলা দেহ পাঁচদিন আগলে রইল ছেলে, রবিনসন স্ট্রিটের ছায়া বেহালায়

দ্য ওয়াল ব্যুরো: সাড়ে চার বছর আগে কলকাতার রবিনসন স্ট্রিট কাণ্ডের কথা মনে পড়ে? মৃত দিদির কঙ্কালের সঙ্গে থাকতেন ভাই পার্থ দে? একইরকম ঘটনা ঘটল বেহালার পর্ণশ্রী এলাকায়। মৃত বাবার পচাগলা দেহ পাঁচদিন ধরে আগলে রইল ছেলে। চলল স্বাভাবিক জীবনযাপন। গোট

বাবার পচাগলা দেহ পাঁচদিন আগলে রইল ছেলে, রবিনসন স্ট্রিটের ছায়া বেহালায়

শেষ আপডেট: 2 January 2020 19:00

দ্য ওয়াল ব্যুরো: সাড়ে চার বছর আগে কলকাতার রবিনসন স্ট্রিট কাণ্ডের কথা মনে পড়ে? মৃত দিদির কঙ্কালের সঙ্গে থাকতেন ভাই পার্থ দে? একইরকম ঘটনা ঘটল বেহালার পর্ণশ্রী এলাকায়। মৃত বাবার পচাগলা দেহ পাঁচদিন ধরে আগলে রইল ছেলে। চলল স্বাভাবিক জীবনযাপন। গোটা ঘটনায় স্তম্ভিত এলাকার মানুষ। বছর পঁচাশির রবীন্দ্রনাথ ঘোষ যক্ষ্মায় আক্রান্ত ছিলেন। গত রবিবার তাঁর মৃত্যু হয়। তাঁর সঙ্গে থাকতেন ছোট ছেলে অজিত ঘোষ। বড় ছেলে থাকতেন কাছেই। সপ্তাহে একবার করে বাবার সঙ্গে দেখা করতে আসতেন তিনি। বৃহস্পতিবার বাড়িতে ঢোকার মুখে পচা গন্ধ পান মৃতের বড় ছেলে। ঘরে ঢুকে দেখেন মাটিতে পড়ে রয়েছে বাবার পচাগলা দেহ। সঙ্গে সঙ্গেই তিনি পর্ণশ্রী থানায় খবর দেন। পুলিশ এসেও গোটা বিষয়টি দেখে চমকে যায়। জানা গিয়েছে, বড় ছেলে যখন বাড়িতে যান তখন অজিত ছিলেন না। দোকানে গিয়েছিলেন। পুলিশ জানিয়েছে, অজিত মানসিক ভারসাম্যহীন। কাজকর্ম করেন না। বাবার সঙ্গেই থাকতেন তিনি। মনোবিদদের বক্তব্য, হয়তো নিঃসঙ্গতার আতঙ্কেই বাবাকে হারাতে চাননি অজিত। চিকিৎসার জন্য তাঁকে হাসপাতালে পাঠানো হয়েছে। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। রবিনসন স্ট্রিটের পার্থ দেকে দীর্ঘদিন মানসিক হাসপাতাল পাভলভে রাখা হয়েছিল। পরে বাড়িতে ফেরার পর ২০১৭ সালে বাথরুমে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় তাঁর। এখন দেখার অজিতের ক্ষেত্রে কী পদক্ষেপ করে পুলিশ। তবে গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

```