Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

পানিহাটির নতুন পুরপ্রধান হলেন সোমনাথ দে, মলয়ের চেয়ারে ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্মল ঘোষকে নির্দেশ দিয়েছিলেন পরবর্তী পুরপ্রধান কে হবেন, সেই প্রক্রিয়া সুষ্ঠু ভাবে করার জন্য।

পানিহাটির নতুন পুরপ্রধান হলেন সোমনাথ দে, মলয়ের চেয়ারে ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর

নতুন পুরপ্রধান সোমনাথ দে

শেষ আপডেট: 21 March 2025 13:45

দ্য ওয়াল ব্যুরো: নাগরিক পরিষেবা-সহ বিভিন্ন ইস্যুতে পানিহাটির (Panihati) সদ্য প্রাক্তন পুরপ্রধান মলয় রায়ের ভূমিকা নিয়ে বিতর্ক দানা বেঁধেছিল। দীর্ঘ টালবাহানার পর চেয়ারম্যানের (Chairman) পদ থেকে পদত্যাগ করেন মলয় (Malay Roy)। এবার সেই চেয়ারে বসলেন ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোমনাথ দে (Somnath Dey)।

শুক্রবার সকাল সাড়ে ১১টায় পানিহাটি পুরসভার সব কাউন্সিলরকে নিয়ে বৈঠক করা হয়। সেই বৈঠকেই পরবর্তী পুরপ্রধানের নাম চূড়়ান্ত হয়েছে। বৈঠকে ছিলেন পানিহাটির তৃণমূল বিধায়ক তথা বিধানসভায় শাসকদলের মুখ্য সচেতক নির্মল ঘোষ।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্মল ঘোষকে নির্দেশ দিয়েছিলেন পরবর্তী পুরপ্রধান কে হবেন, সেই প্রক্রিয়া সুষ্ঠু ভাবে করার জন্য। সেই মতোই কাউন্সিলর-সহ মহকুমা শাসকদের সঙ্গে নিয়ে বৈঠক করেন তিনি। সেখানেই সকলের সম্মতিতে সোমনাথের নাম চূড়ান্ত হয়। যদিও সেই বৈঠকে বিদায়ী চেয়ারম্যান উপস্থিত ছিলেন না।

সম্প্রতি স্থানীয় 'অমরাবতী মাঠের' বড় অংশ আবাসন প্রকল্পের জন্য বিক্রির পরিকল্পনা ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয় সদ্য প্রাক্তন পুরপ্রধান মলয় রায়কে নিয়ে। পরিস্থিতি জটিল দেখে হস্তক্ষেপ করেন খোদ মুখ্যমন্ত্রী।

মলয়কে পদত্যাগের নির্দেশ দেওয়ার পরেও দলীয় নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে পদত্যাগ করতে চাননি তিনি। পরে ফের ফিরহাদ মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষোভের কথা জানিয়ে সতর্ক করেন মলয়কে। যার পরপরই চেয়ার ছেড়ে দেন তিনি। 

তাৎপর্যপূর্ণ ব্যাপার এই সোমনাথ দে-র বিরুদ্ধেই বিস্ফোরক অভিযোগ করেছিলেন নিহত চিকিৎসকের মা-বাবা। বাড়িতে দেহ নিয়ে ঢোকা পর্যন্ত পরিবারের সঙ্গে একবারের জন্যও এই কাউন্সিলর যোগাযোগ করেননি বলে জানান তাঁরা। অন্যদিকে, ঘটনার দিনই বিধায়ক নির্মল ঘোষ ও সোমনাথ দে, দীর্ঘ সময় আরজি কর হাসরপাতালের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের সঙ্গে বৈঠক করেছিলেন বলেও অভিযোগ তোলে অভয়ার পরিবার।


```