Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

পদ হারিয়েও অমিতের প্রশংসায় স্মৃতি

দ্য ওয়াল ব্যুরো: কর্নাটকে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না বিজেপি। যদিও বিজেপি সভাপতি অমিত শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানাতে ভুলছেন না স্মৃতি ইরানি। দু’জনকে উল্লেখ করে টুইট করেছেন তিনি। লিখেছেন, আরও একবার অমিত শাহর ম্যা

পদ হারিয়েও অমিতের প্রশংসায় স্মৃতি

শেষ আপডেট: 15 May 2018 12:06

দ্য ওয়াল ব্যুরো: কর্নাটকে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না বিজেপি। যদিও বিজেপি সভাপতি অমিত শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানাতে ভুলছেন না স্মৃতি ইরানি। দু’জনকে উল্লেখ করে টুইট করেছেন তিনি। লিখেছেন, আরও একবার অমিত শাহর ম্যাজিক কাজ করল। তিনি সারাদিন, জেলা থেকে জেলায়, বুথ থেকে বুথে ঘুরেছেন। এজন্য তাঁকে অভিনন্দন। নরেন্দ্র মোদির নেতৃত্বে অমিত শাহ আরও একবার কর্নাটকে ইতিহাস সৃষ্টি করলেন। https://twitter.com/smritiirani/status/996283442924007424 গত রাতেই তথ্য ও সম্প্রচার মন্ত্রক থেকে স্মৃতিকে সরিয়ে দেন মোদি ও অমিত শাহ। তাঁর জায়গায় এখন মন্ত্রী হয়েছেন রাঘবেন্দ্র রাঠৌর। স্মৃতির হাতে এখন শুধু বস্ত্র মন্ত্রক। রাজনৈতিক মহলের অনেকেই তখন বলেছিলেন, মোদির কৃপাদৃষ্টি হারিয়েছেন স্মৃতি। আজকের এই টুইটের পর বেড়েছে জল্পনা। তবে কী ফের মোদি ও অমিত শাহর গুডবুকে ওঠার জন্যই তাঁদের এত প্রশংসা করছেন স্মৃতি?

```