Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

মার্কিন ব্যাঙ্ক দেউলিয়া, বিলেতের ব্যবসা ১ পাউন্ডে কিনে নিল এইচএসবিসি

দ্য ওয়াল ব্যুরো: টানা দু’বছর কোভিডের ধাক্কার পর বড় বিপর্যয়ের আশঙ্কা ছিলই। মন্দার মেঘ ঘনাচ্ছিল বিশ্ব অর্থনীতির উপর। বলা হচ্ছিল, ২০২৩ সালে গভীর মন্দা গ্রাস (Great Depression) করবে গোটা দুনিয়াকে। এই সব সাত সতেরো আশঙ্কার মধ্যেই আমেরিকার সিলিক

মার্কিন ব্যাঙ্ক দেউলিয়া, বিলেতের ব্যবসা ১ পাউন্ডে কিনে নিল এইচএসবিসি

শেষ আপডেট: 13 March 2023 09:23

দ্য ওয়াল ব্যুরো: টানা দু’বছর কোভিডের ধাক্কার পর বড় বিপর্যয়ের আশঙ্কা ছিলই। মন্দার মেঘ ঘনাচ্ছিল বিশ্ব অর্থনীতির উপর। বলা হচ্ছিল, ২০২৩ সালে গভীর মন্দা গ্রাস (Great Depression) করবে গোটা দুনিয়াকে। এই সব সাত সতেরো আশঙ্কার মধ্যেই আমেরিকার সিলিকন ভ্যালি ব্যাঙ্ক (Silicon Valley Bank) ডুবেছে। এতটাই খাদে পড়েছে যে বিলেতে তাদের ব্যবসা নাম মাত্র ১.২ পাউন্ডে বেচে দিতে বাধ্য হল সিলিকন ভ্যালি। তা কিনে নিল এইচএসবিসি (HSBC)। সোমবার এই ঘোষণা করেছে এইচএসবিসি ও ব্রিটিশ সরকার।

সিলিকন ভ্যালির ব্যবসা যে ডুবেছে তা শুক্রবার স্পষ্ট হয়ে যায়। তার পরই আন্তর্জাতিক বাজারে উৎকণ্ঠা তৈরি হয়েছে। দুনিয়া জুড়ে বেশ কিছু প্রযুক্তি সংস্থা ও লাইফ সায়েন্সেস প্রতিষ্ঠানের টাকাপয়সা ছিল এই ব্যাঙ্কে। ব্রিটেনের কয়েকটি প্রতিষ্ঠানও টাকা রেখেছিল সিলিকন ভ্যালিতে। ফলে ব্যাঙ্ক ডোবার খবর পেয়ে হস্তক্ষেপ করতে বাধ্য হয় ব্রিটিশ সরকার। ব্রিটিশ ট্রেজারি ও এইচএসবিসি ওই ব্যাঙ্কের সঙ্গে যৌথ আলোচনা করে হস্তান্তর চূড়ান্ত করে ফেলে। গোটা হস্তান্তর প্রক্রিয়ায় জড়িত রয়েছে ব্যাঙ্ক অফ ইংল্যান্ডও।

পরে ব্রিটিশ অর্থমন্ত্রী জেরেমি হান্টা জানিয়েছেন, “সরকারের কোনও টাকা ডোবেনি। ক্রেতা বা উপভোক্তাদের যে আমানত ছিল তার নিরাপত্তাও সুনিশ্চিত করা হয়েছে। অর্থাৎ ক্রেতারা এর পর স্বাভাবিক ভাবেই ব্যাঙ্কের কাজকর্ম করতে পারবেন”। মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে গোটা আলোচনা শেষ করেছে বিলেতের সরকার। জেরেমি হান্ট এদিন বলেন, “খুব কম সময়ে এটা আমরা করতে পেরেছি সেটাই ভাল ব্যাপার।”

এইচএসবিসি-র ফোকাস বরাবরই ছিল এশিয়ার দেশগুলি। এদিন তারা জানিয়েছে, সিলিকন ভ্যালি ব্যাঙ্কের ঋণ রয়েছে সাড়ে ৫ বিলিয়ন পাউন্ডের। ব্যাঙ্কে ৬.৭ বিলিয়ন পাউন্ডের আমানত রয়েছে। এই কৌশলগত অধিগ্রহণের ফলে বিলেতে এইচএসবিসি ব্যাঙ্কের ব্যবসা বাড়বে বলেই আশা করা হচ্ছে বলে জানিয়েছেন তাদের চিফ এক্সিকিউটিভ নোয়েল কুইন। তাঁর কথায়, “এতে এইচএসবিসি-র ব্যাঙ্ক শাখা বাড়বে এবং তাদের কাজের ক্ষেত্রে প্রসারিত হবে। ”

সিলিকন ভ্যালি ব্যাঙ্কের সদর দফতর ক্যালিফোর্নিয়ায়। প্রযুক্তি ক্ষেত্রে তাদের বেশ কয়েকজন ক্রেতা ব্যাঙ্ক থেকে বড় অঙ্কের টাকা তুলে নেওয়ার কারণেই তা ডুবে যায়। এর পর বাজার থেকে টাকা তোলার চেষ্টা করেও তারা ব্যর্থ হয়। ২০০৮ সালের পর আমেরিকায় এই নিয়ে দ্বিতীয় সবচেয়ে বড় বিপর্যয় ঘটে গেল ব্যাঙ্ক-ব্যবসায়।

অনেকের মতে, টাকা তুলে নেওয়ার এই প্রবণতা ভাল লক্ষণ নয়। তা ছোঁয়াচে। একজনকে দেখে আর এক জন শুরু করে। সিলিকন ভ্যালি কাণ্ডের সংক্রমণ রুখে দেওয়াই এখন বড় চ্যালেঞ্জ সব দেশের সামনে।

হাতি-মানুষের সম্পর্ক মন ছুঁয়ে যায় সকলের, ভালবাসার মন্ত্রেই অস্কার পেল ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’


```