Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

Sidhu Moose Wala Death: পাঞ্জাবি গায়ককে খুন করেছে কানাডার কুখ্যাত গ্যাংস্টার! প্রকাশ্যেই ঝাঁঝরা হয়ে গেছেন সিধু মুসেওয়ালা

দ্য ওয়াল ব্যুরো: পাঞ্জাবি গায়ক তথা অভিনেতা সিধু মুসেওয়ালার (Sidhu Moose Wala Death) মৃত্যুর পিছনে হাত রয়েছে কানাডার গ্যাংস্টারের, তেমনটাই জানাচ্ছে পাঞ্জাব পুলিশ। কংগ্রেসি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন সিধু মুসেওয়ালা। শনিবারই তাঁর এবং আরও ৪২৪

Sidhu Moose Wala Death: পাঞ্জাবি গায়ককে খুন করেছে কানাডার কুখ্যাত গ্যাংস্টার! প্রকাশ্যেই ঝাঁঝরা হয়ে গেছেন সিধু মুসেওয়ালা

শেষ আপডেট: 30 May 2022 04:26

দ্য ওয়াল ব্যুরো: পাঞ্জাবি গায়ক তথা অভিনেতা সিধু মুসেওয়ালার (Sidhu Moose Wala Death) মৃত্যুর পিছনে হাত রয়েছে কানাডার গ্যাংস্টারের, তেমনটাই জানাচ্ছে পাঞ্জাব পুলিশ। কংগ্রেসি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন সিধু মুসেওয়ালা। শনিবারই তাঁর এবং আরও ৪২৪ জনের নিরাপত্তা তুলে নিয়েছিল পাঞ্জাব সরকার। তারপরেই গুলি করে খুন করা হয়েছে তাঁকে।

আরও পড়ুন: ২২ জনকে নিয়ে ভেঙেই পড়েছে নেপালের বিমান! সম্ভাব্য দুর্ঘটনাস্থলে পৌঁছল নেপাল আর্মি

রবিবার নিজের গাড়িতেই হামলার শিকার হন মুসেওয়ালা (Sidhu Moose Wala Death)। পাঞ্জাবের মানসা জেলায় জাওহাররে গ্রামে তাঁর গাড়িতে হামলা চালায় দুষ্কৃতীরা। জখম রক্তাক্ত অবস্থায় তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। কিন্তু সেখানেই মৃত্যু হয় তাঁর।

কংগ্রেস নেতা তথা পাঞ্জাবি এই সঙ্গীতশিল্পী একাধিক বিতর্কে জড়িয়েছিলেন। রাজনৈতিক হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগও ছিল তাঁর বিরুদ্ধে। পরিস্থিতি এতটাই ঘোরালো হয়ে উঠেছিল যে আলাদা করে পুলিশি নিরাপত্তার ব্য়বস্থা রাখা হয়েছিল তাঁর জন্য (Sidhu Moose Wala Death)। শনিবার সেই নিরাপত্তা তুলে নেওয়া হয়। তার ঠিক পরদিনই এই হামলা। মুসেওয়ালার গাড়ি লক্ষ্য করে লাগাতার গুলি চালানো হয়। গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয় তাঁর গাড়ি। গাড়িতে মুসেওয়ালা ছাড়াও তাঁর দুই বন্ধু ছিলেন। তাঁরা গুরুতর জখম।

গ্যাংওয়ারের কারণে এমন হামলা বলে জানিয়েছে পাঞ্জাব পুলিশ। কানাডার কুখ্যাত গ্যাংস্টার এই হামলার দায় স্বীকারও করে নিয়েছে বলে খবর। পুলিশের তরফে জানানো হয়েছে কানাডার লরেন্স বিশনোই গ্যাং মুসেওয়ালার উপর হামলা চালিয়েছে। ওই গ্যাংয়ের সদস্য লাকি, সে এই হামলার দায় স্বীকার করে নিয়েছে। গোটা ঘটনার তদন্তের জন্য বিশেষ তদন্তকারী দল গঠন করেছে পাঞ্জাব পুলিশ।

সিধু মুসেওয়ালার পুরো নাম শুভদীপ সিং সিধু। ২৮ বছর বয়সি এই গায়ক সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। গত কয়েক বছরে পাঞ্জাবকে একাধিক সুপারহিট গান তিনি উপহার দিয়েছেন।


```