Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেইWeather: পয়লা বৈশাখে ঘামঝরা আবহাওয়া! দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের হলুদ সতর্কতা, আবার কবে বৃষ্টি?হরমুজ ঘিরে ফেলল মার্কিন সেনা! ইরানের 'শ্বাসরোধ' করতে ঝুঁকির মুখে আমেরিকাও, চাপে বিশ্ব অর্থনীতি'ভয় দেখিয়ে মুখ বন্ধ করা যাবে না', আইপ্যাক ডিরেক্টরের গ্রেফতারিতে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকেরভোটের মুখে ইডির বড় পদক্ষেপ! কয়লা পাচার মামলায় গ্রেফতার আইপ্যাক ডিরেক্টর ভিনেশ চান্ডেলমহাকাশে হবে ক্যানসারের চিকিৎসা! ল্যাবের সরঞ্জাম নিয়ে পাড়ি দিল নাসার ‘সিগনাস এক্সএল’সঞ্জু-রোহিতদের পেছনে ফেলে শীর্ষে অভিষেক! রেকর্ড গড়েও কেন মন খারাপ হায়দ্রাবাদ শিবিরের?আইপিএল ২০২৬-এর সূচিতে হঠাৎ বদল! নির্বাচনের কারণে এই ম্যাচের ভেন্যু বদলে দিল বিসিসিআইWest Bengal Election 2026 | হার-জিত ভাবিনা, তামান্না তো ফিরবেনা!

রাতের মধ্যে বাংলা দখলের ডাক শুভেন্দুর, যোগ দিলেন নন্দীগ্রামে রামমন্দিরের ভূমিপূজনে

দলীয় কর্মীদের সঙ্গে বাইকে চড়ে শুভেন্দু পৌঁছান সোনাচূড়া মন্দিরে।

রাতের মধ্যে বাংলা দখলের ডাক শুভেন্দুর, যোগ দিলেন নন্দীগ্রামে রামমন্দিরের ভূমিপূজনে

ছবি সৌজন্যে- শুভেন্দু অধিকারী (ফেসবুক)

শেষ আপডেট: 6 April 2025 12:14

দ্য ওয়াল ব্যুরো: রামনবমীর পুণ্যতিথিতে নন্দীগ্রামের সোনাচূড়ায় রাম মন্দিরের ভূমিপূজন অনুষ্ঠান হল রবিবার। উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন সকাল থেকেই বড় বড় রামের কাটআউট লাগানো শুরু হয় ওই এলাকায়। দলীয় কর্মীদের সঙ্গে বাইকে চড়ে শুভেন্দু পৌঁছান সোনাচূড়া মন্দিরে।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে আজ রাতের মধ্যেই বাংলা দখলের ডাক দেন তিনি। বলেন, 'হরে কৃষ্ণ-হরে রাম আওয়াজ বাংলা থেকেই উঠেছিল। রাম আস্থার প্রতীক, ভারতবর্ষের আত্মার প্রতীক। এ তো সবে সকাল দশটা! রাত দশটার মধ্যে দখল হয়ে যাবে বাংলা।' 

নন্দীগ্রামে রামমন্দির নির্মাণ নিয়ে তিনি বলেন, 'আমি জায়গা সংগ্রহ করেছি, বাকিটা লাগবে না, এমনিই উঠে যাবে। মন্দির করার জন্য লোক তৈরি। ১০টা লোক আসবে মন্দির তৈরি করে চলে যাবেন।' 

পরে সত্যিকারের বাংলা দখল প্রসঙ্গও তোলেন বিরোধী দলনেতা। মনে করিয়ে দেন, ২১টা রাজ্যে বিজেপি আছে, দিল্লি দখল হয়েছে, বাংলাও হবে।

এদিন সকালে সোনাচূড়ায় যাওয়ার আগে শোভাযাত্রা করেন তিনি। তাতে যোগ দেন বিজেপি কর্মী-সমর্থকরা। 

এদিকে রবিবার সাতসকালে বুলেট বাইক নিয়ে মেদিনীপুরের রাস্তায় শোভাযাত্রা করেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তাঁর সঙ্গে ছিল প্রায় ৫০০ বাইক। অন্যদিকে, স্কুটিতে শোভাযাত্রায় অংশ নেন লকেট চট্টোপাধ্যায়। 


```