Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

বিলকিস: দেশ নীরব কেন? প্রশ্ন তুলে কেঁদে ফেললেন শাবানা

দ্য ওয়াল ব্যুরো: বিলকিস বানোকে (Bilkis Bano) গণধর্ষণ এবং তাঁর পরিবারের ১৪ জনকে খুনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১১ আসামিকে মুক্তি দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে এবার মুখ খুললেন অভিনেত্রী শাবানা আজমি (Sabana Azmi)। একটি টিভি চ্যানেলকে এই ব

বিলকিস: দেশ নীরব কেন? প্রশ্ন তুলে কেঁদে ফেললেন শাবানা

শেষ আপডেট: 1 September 2022 15:16

দ্য ওয়াল ব্যুরো: বিলকিস বানোকে (Bilkis Bano) গণধর্ষণ এবং তাঁর পরিবারের ১৪ জনকে খুনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১১ আসামিকে মুক্তি দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে এবার মুখ খুললেন অভিনেত্রী শাবানা আজমি (Sabana Azmi)। একটি টিভি চ্যানেলকে এই বিষয়ে সাংক্ষাৎকার দিয়ে গিয়ে কান্নায় ভেঙে পড়েন এই অভিনেত্রী। বলেন, জঘন্য অপরাধের অপরাধীদের ছেড়ে দিয়ে তারপর ফুল দিয়ে বরণ করা খুবই লজ্জাজনক ঘটনা।

শাবানা বলেন, এমন আসামিদের মুক্তি দেওয়া হয়েছে শুনে আমি হতবাক হয়ে গেছি। মুক্তি দেওয়ার পর তাদের ফুলমালা পরিয়ে লাড্ডু খাইয়ে বরণ করা হয়েছে। এই অভিনেত্রী তথা সমাজকর্মীর কথায়, এর মাধ্যমে আমরা নারীর সম্মানের সঙ্গে আপস করছি। এ কথা বলতে গিয়েই কেঁদে ফেলেন শাবানা। তিনি বলেন, এর বিরুদ্ধে সারাদেশকে রাজপথে নামতে হবে। কিন্তু দেশ আশ্চর্যরকম নীরব।

শাবানার কথায়, এই সিদ্ধান্তের পিছনে আছে ভোটব্যাংকের স্বার্থরক্ষা। এই ধরনের সিদ্ধান্তের ফলে দেশে সাম্প্রদায়িক সংঘাত সৃষ্টি হবে।

প্রসঙ্গত, গত ১৫ অগস্ট স্বাধীনতা দিবসের দিনে গুজরাত সরকার ওই আসামীদের মুক্তি দেওয়ার পর বিজেপির এক নেতা বলেছিলেন অভিযুক্তরা সবাই ব্রাহ্মণ এবং সংস্কৃতিবান। এ বিষয়ে শাবানা বলেন, যারা অপরাধ করল তাদের ব্রাহ্মণ ও সংস্কৃতিবান বলার মানে কী?

স্বনামধন্য এই অভিনেত্রী মানবাধিকার কমিশন এবং বিজেপি নেতা-নেত্রীদের নীরবতা নিয়েও প্রশ্ন তুলেছেন। তাঁর প্রশ্ন নারী ও শিশু কল্যাণ মন্ত্রক এবং কমিশনগুলিই বা নীরব কেন? কেন চুপ করে আছেন বিজেপির মহিলা মোর্চা নেত্রীরা? শাবানা এই নেতা-নেত্রীর উদ্দেশে প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন, আপনাদের মধ্যে কি মানবতা বলে কিছু অবশিষ্ট নেই?

গণধর্ষণ এবং পরিবারের সদস্যদের খুনের ঘটনায় বিলকিস বানোর লড়াইকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন অভিনেত্রী। বলেছেন, কিন্তু একজন মহিলা একা কত লড়াই করবে? আমাদের সবার উচিত ওঁর পাশে দাঁড়ানো। তিনি বলেন, আমি লজ্জিত!

দ্য ওয়ালের খবরের জের, ভারতীয় ফুটবল ফেডারেশনকে বড় জরিমানা এএফসি-র


```