
শেষ আপডেট: 6 May 2023 02:40
দ্য ওয়াল ব্যুরো: গোয়ায় অনুষ্ঠিত সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের বৈঠকে যোগ দিতে এসেছিলেন পাকিস্তানের মন্ত্রী বিলাবল ভুট্ট। আকারে ইঙ্গিতে ভারতের তরফে বিদেশমন্ত্রী স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছিলেন, ভুট্টকে কোনওরকম আলাদা তোয়াজ করা হবে না। কিন্তু বৈঠক শেষ হতেই পাক মন্ত্রীকে তীব্র ভাষায় বিঁধলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিদেশমন্ত্রী (S Jaishankar Calls Paks Bilawal Bhutto)।
সাংবাদিক বৈঠকে ভারতের বিদেশমন্ত্রী ভুট্টর নাম না করে বলেন, ‘উনি হলেন সন্ত্রাস শিল্পের সাফাই দেওয়ার মুখপাত্র!’
এখানেই শেষ নয়। সামগ্রিকভাবে সন্ত্রাসবাদকে মদত দেওয়া নিয়ে ফের ইসলামাদকে বিদ্ধ করেছেন জয়শঙ্কর। গত কয়েক মাস ধরেই পাকিস্তানের অর্থনীতি চূড়ান্ত বিপর্যয়ের সম্মুখীন। বিদেশি মুদ্রা ক্রমশ কমে আসছে সে দেশে। এ হেন পরিস্থিতিতে দু’টোকে জুড়ে মন্তব্য করেছেন জয়শঙ্কর।
ভারতের বিদেশমন্ত্রী বলেন, ‘পাকিস্তানে বিদেশি মুদ্রা যেভাবে কমে আসছে তার চেয়েও দ্রুত গতিতে কমছে সন্ত্রাস দমনে তাদের সদিচ্ছা। কেউ ওদের বিশ্বাস করে না। কারণ ওরাই সারা দুনিয়ায় এই ধারণা তৈরি করে দিয়েছে যে, সন্ত্রাসবাদ শেষ হোক তা চায় না।’
বিলাবল ভুট্টর সঙ্গে করমর্দন পর্যন্ত করেননি জয়শঙ্কর যা ছিল কড়া কূটনৈতিক বার্তা। বৈঠকে কিছু না বললেও পড়ে সাংবাদিক বৈঠকে পাক মন্ত্রী কাশ্মীর প্রসঙ্গের অবতারণা করেন। সেখানে তিনি বলেন, দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক করতে ভারতের উচিত কাশ্মীরের বিশেষ মর্যাদা ফিরিয়ে দেওয়া।
২০১৯ সালে জম্মু ও কাশ্মীর থেকে সংবিধানের ৩৭০ ধারা প্রত্যাহার করে নেয় মোদী সরকার। তারপর নয়াদিল্লি-ইসলামাবাদের সম্পর্কে শৈত্য আরও বেড়েছে। তবে কাশ্মীর নিয়ে ভুট্টর ওই মন্তব্যের পড়ে তাঁর উদ্দেশে কড়া মন্তব্য করলেন মোদীর মন্ত্রী।
এক বঙ্গসন্তানও আছেন কাশ্মীরে নিহত জওয়ানদের মধ্যে, দু’মাস আগে বিয়ে হয়েছিল তাঁর