
শেষ আপডেট: 18 October 2022 08:12
দ্য ওয়াল ব্যুরো: সৌরভ যুগের অবসান! মঙ্গলবার মুম্বইয়ের পাঁচতারা হোটেলের ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক সভা ছিল। সেখানেই ভারতীয় বোর্ডের পরবর্তী প্রেসিডেন্ট (BCCI President) হল।হিসেবে রজার বিনির (Roger Binny) নামে সিলমোহর পড়ে গেল। সৌরভ পরবর্তী বিসিসিআইয়ের সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন '৮৩ বিশ্বকাপজয়ী দলের সদস্য বিনি। এটা যে হতে চলেছে তা একপ্রকার নিশ্চিতই ছিল, আজ তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা হল।
আজ, অর্থাৎ মঙ্গলবার ছিল ভারতীয় বোর্ডের বিভিন্ন পদের নির্বাচন। সকলের নজর ছিল বোর্ড প্রেসিডেন্ট পদে কে বসছেন সেইদিকে। এই নির্বাচনে প্রেসিডেন্ট পদে কর্নাটক ক্রিকেট বোর্ড রজারের নাম প্রস্তাব করে। এই পদে রজার ছাড়া নির্বাচনে আর অন্য কেউ মনোনয়ন জমা দেননি।
রজার ছাড়াও এদিন বোর্ডের অন্যান্য পদেও রদবদল হল। বোর্ডের সচিব পদে বহাল থাকলেন জয় শাহ। সহ-সভাপতি হিসেবে থেকে যাচ্ছেন রাজীব শুক্লা। রদবদল হয়েছে কোষাধ্যক্ষ পদে। অরুণ ধুমালের জায়গায় আনা হল মহারাষ্ট্রের বিজেপি বিধায়ক আশিস শেলারকে। অরুণকে দেওয়া হল আইপিএল চেয়ারম্যানের পদ। যুগ্ম সচিব হলেন দেবজিৎ সাইকিয়া।
সৌরভ গঙ্গোপাধ্যায় যে এবার প্রেসিডেন্ট হবেন না, তা বোঝাই গিয়েছিল। তা নিয়ে কম জলঘোলা হয়নি। তবে এদিন বিসিসিআইয়ের বার্ষিক সভায় হাসিমুখেই উপস্থিত ছিলেন সৌরভ। ২০১৯ সাল থেকে তিনি বিসিসিআই সভাপতি পদে ছিলেন। এবার সেই দায়িত্ব গেল ৬৭ বছরের বিনির কাঁধে।
ব্যালন ডি’ওর-এর আলোয় করিম বেঞ্জেমা, বিশ্বের সেরার মুকুট এক ফরাসির মাথায়