Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

ফের দিনেদুপুরে দুঃসাহসিক ডাকাতি, অস্ত্র দেখিয়ে সোনার দোকানে লুটপাট

বন্দুকের বাঁট দিয়ে মারধর করে লুটপাট চালায় ডাকাতের দল।

ফের দিনেদুপুরে দুঃসাহসিক ডাকাতি, অস্ত্র দেখিয়ে সোনার দোকানে লুটপাট

শেষ আপডেট: 11 June 2024 15:09

দ্য ওয়াল ব্যুরো: মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে রাজ্যে ফের সোনার দোকানে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটল। রানিগঞ্জের পর এবার ঘটনাস্থল হাওড়ার ডোমজুড়। মঙ্গলবার দিনেদুপুরে বাইকে চেপে চড়াও হয় ৪ সশস্ত্র দুষ্কৃতী। বন্দুকের বাঁট দিয়ে মারধর করে লুটপাট চালায় ডাকাতের দল। ঘটনার তদন্তে নেমেছে ডোমজুড় থানার পুলিশ।

মঙ্গলবার বেলা ১২টা নাগাদ ওই সোনার দোকানে চড়াও হয় দুষ্কৃতীরা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুটি বাইকে চেপে এসেছিল চারজন দুষ্কৃতী। তাঁদের সঙ্গে আগ্নেয়াস্ত্রও ছিল। সেই সময় দোকানে দু'জন মালিক ও দুই কর্মচারী ছিলেন। দোকানে ঢুকে প্রথমে তারা গয়না দেখতে চান। এরপর আচমকাই বন্দুক বের করে কর্মীদের উপর চড়াও হন। ডাকাতিতে বাধা দেওয়ায় রিভলবারের বাঁট দিয়ে কর্মীদের মারধর করা হয়। ঘটনাটিতে গুরুতর জখম হয়েছেন ওই দোকানের এক কর্মী। তাঁর মাথায় আঘাত লেগেছে। নিকটবর্তী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। 

দোকানের কর্মী শ্রেয়া সামন্ত বলেন, ‘‘আমরা গয়না দেখাচ্ছিলাম তাদের। প্রথমে দু'জন আসে। পরে আরও দু’জন দোকানে ঢোকে। ওই দু’জন ঢোকার পরেই আচমকা হামলা করতে শুরু করে। চার জনের হাতেই বন্দুক ছিল। ডিসপ্লেতে যত মালপত্র ছিল সব নিয়ে গিয়েছে।" ঘটনাটির পরই স্থানীয়দের মধ্যে আতঙ্ক গ্রাস করেছে। 

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হাওড়া সিটি পুলিশের উচ্চপদস্থ কর্মীরা। সিসিটিভি খতিয়ে দেখে তদন্ত শুরু করেছেন তাঁরা। এখনও পর্যন্ত ঠিক কত টাকার সোনাদানা লুট হয়েছে তা হিসাব করে ওঠা যায়নি।

গত রবিবার পশ্চিম বর্ধমানের রানিগঞ্জে একটি সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটে। মিনিট পাঁচেকের মধ্যে কয়েক কোটি টাকার গয়না হাতিয়ে নেয়। দোকান থেকে বের হওয়ার সময় পুলিশের সামনে পড়তে হয় তাদের। ডাকাতদের লক্ষ্য করে গুলি চালান জামুরিয়া থানার শ্রীপুর ফাঁড়ির আইসি মেঘনাদ মণ্ডল। ওই ঘটনায় মূল চক্রী সোনু সিং-কে সোমবার সন্ধ্যায় গিরিডির  সরিয়া থেকে গ্রেফতার করেছে পুলিশ। 


```