Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

ফের সিবিআই দফতরে ময়নাতদন্তের চিকিৎসক, ডাকা হল মর্গের এক কর্মীকেও

এর আগে গত রবিবার সিজিও কমপ্লেক্স থেকে বেরনোর সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে চিকিৎসক অপূর্ব অভিযোগ তোলেন নির্যাতিতার ময়নাতদন্তের জন্য তাঁর উপর লাগাতার চাপ সৃষ্টি করা হয়েছিল।

ফের সিবিআই দফতরে ময়নাতদন্তের চিকিৎসক, ডাকা হল মর্গের এক কর্মীকেও

ময়নাতদন্তকারী চিকিৎসক অপূর্ব বিশ্বাস।

শেষ আপডেট: 25 September 2024 13:47

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলের পর বুধবার। ফের সিজিও কমপ্লেক্সে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসক অপূর্ব বিশ্বাস। আরজি করের নির্যাতিতার দেহের ময়নাতদন্ত করেছিলেন চিকিৎসক অপূর্ব।

এই নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ডাকে সাড়া দিয়ে চারবার সিজিও কমপ্লেক্সে এলেন তিনি। অন্যদিকে এদিন মর্গের এক কর্মীকেও তলব করেছিল সিবিআই।


এর আগে গত রবিবার সিজিও কমপ্লেক্স থেকে বেরনোর সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে চিকিৎসক অপূর্ব অভিযোগ তোলেন নির্যাতিতার ময়নাতদন্তের জন্য তাঁর উপর লাগাতার চাপ সৃষ্টি করা হয়েছিল।

সেদিন ওই চিকিৎসক এই অভিযোগও করেছিলেন যে নির্যাতিতার কাকা বলে পরিচয় দিয়ে এক ব্যক্তি তাঁর উপর লাগাতার চাপ দিতে থাকে। কথা না মানলে মেরে রক্ত গঙ্গা বইয়ে দেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়। 

তবে এদিন সিজিও থেকে বেরানোর সময় কোনও মন্তব্য করতে চাননি ময়নাতদন্তকারী চিকিৎসক। সূত্রের খবর, চিকিৎসককে কারা চাপ দিয়েছিলেন, সেই সংক্রান্ত বিষয়েই আরও জানতে এদিন তলব করেছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কর্তারা।


অন্যদিকে এদিন আরজি কর হাসপাতালের মর্গের এক কর্মীকেও তলব করেছিল সিবিআই। ওই কর্মী অবশ্য পরে বাইরে এসে বলেন, "ময়নাতদন্তের সময় আমি ছিলাম না। আমার টেবিল ওয়ার্কের কাজ সামলাতে হয়।" নিজের নাম বলতেও অস্বীকার করেন ওই কর্মী।


```