Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

দুধ থেকে আসবাবও বিক্রি করতে চান মুকেশ! দুই নামী সংস্থার সঙ্গে কথা শুরু রিলায়েন্সের

দ্য ওয়াল ব্যুরো: কিছুদিন আগেই শোনা যায়, ভারতে নিষিদ্ধ জনপ্রিয় চিনা অ্যাপ টিকটিক কিনে নিতে চান মুকেশ আম্বানি। এনিয়ে টিকটকের মালিক চিনা সংস্থা বাইটড্যান্সের সঙ্গে প্রাথমিক কথাবার্তাও শুরু করেছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। এখন জানা যাচ্ছে, অনলাইনে

দুধ থেকে আসবাবও বিক্রি করতে চান মুকেশ! দুই নামী সংস্থার সঙ্গে কথা শুরু রিলায়েন্সের

শেষ আপডেট: 17 August 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: কিছুদিন আগেই শোনা যায়, ভারতে নিষিদ্ধ জনপ্রিয় চিনা অ্যাপ টিকটিক কিনে নিতে চান মুকেশ আম্বানি। এনিয়ে টিকটকের মালিক চিনা সংস্থা বাইটড্যান্সের সঙ্গে প্রাথমিক কথাবার্তাও শুরু করেছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। এখন জানা যাচ্ছে, অনলাইনে আসবাবপত্র বিক্রেতা সংস্থা আরবান ল্যাডার এবং দুধ সরবরাহকারী সংস্থা মিল্কবাস্কেটের সঙ্গেও কথাবার্তা শুরু করেছে রিলায়েন্স। সংবাদমাধ্যম 'টাইমস অফ ইন্ডিয়া' প্রকাশিত খবর অনুসারে ওই দুই সংস্থার সঙ্গে রিলায়েন্সের প্রথম পর্যায়ের আলোচনা হয়ে গিয়েছে।

আরও পড়ুন

একুশের আগে বাংলার রাজনীতিতে ফিরছেন তথাগত রায়? রাজ্যপালের টুইটে কীসের ইঙ্গিত

ওই খবর থেকে জানা গিয়েছে, ৩০ মিলিয়ন ডলারের বিনিময়ে হতে পারে এই চুক্তি। তবে সংবাদ সংস্থা রয়টার্স এই খবর যাচাই করতে আরবান ল্যাডার ও মিল্কবাস্কেট-এর সঙ্গে যোগাযোগ করলে দুই সংস্থাই এই ব্যপারে কোনও মন্তব্য করতে চায়নি। কোভিড পরিস্থিতিতে ভারতে অনলাইন বাজার ক্রমশ বাড়ছে। মুদিখানার দ্রব্য থেকে দুধ সবই অনেক মানুষ অনলাইনে কিনতে চাইছেন। ভারতে এখনও পর্যন্ত অনলাইন বাজারের বেশিটাই দখল অ্যামাজন, ফ্লিপকার্টের। এখন সেই বাজার ধরতে আগ্রহী রিলায়েন্স। দেশ জুড়ে চলা লকডাউনের মধ্যেই জিওমার্ট পরিষেবা বাজারে আনে রিলায়েন্স। জিওমার্ট ইতিমধ্যেই খুব ভাল কাজ করছে বলে দাবি করেছেন ভারত তথা এশিয়ার ধনীতম ব্যক্তি খোদ রিলায়েন্স কর্তা মুকেশ আম্বানি। সম্প্রতি রিলায়েন্সের ৪৩তম বার্ষিক সাধারণ সভায় তিনি বলেন, জিওমার্ট ইতিমধ্যেই দেশের ২০০ শহরে চালু হয়ে গিয়েছে। আর প্রতিদিন আড়াই লাখের বেশি অর্ডার হচ্ছে। এই সংখ্যাটা দিন দিন বাড়ছে। খুব ‌তাড়াতাড়ি দেশের আরও শহরে এবং আরও বেশি পণ্য নিয়ে ব্যবসা শুরু করবে জিওমার্ট। এবার কি তবে দুধ, আসবাবপত্রও জিওমার্টে যুক্ত হবে? এমন জল্পনা তৈরি করল এই খবর। গত এপ্রিলেই মুকেশ আম্বানির সংস্থা জিও প্ল্যাটফর্মস লিমিটেডে ৪৪ হাজার কোটি টাকার লগ্নি করেছেন ফেসবুকের মালিক মার্ক জুকারবার্গ। জিও প্ল্যাটফর্মের ৯.৯৯ শতাংশ মালিকানা কিনে নিয়েছে ফেসবুক। এর পরে ফেসবুক-হোয়াটসঅ্যাপের সঙ্গে গাঁটছড়া বেঁধে নতুন ই-কমার্স ব্যবসার উদ্যোগ নেয় রিল্যায়ান্স। দেশের ছোট ব্যবসায়ীদের ডিজিটাল মডেলের আওতায় আনতে রিল্যায়ান্স জিও-র নতুন ই-কমার্স প্ল্যাটফর্ম জিওমার্ট পরিষেবা দিতে শুরু করে। যার মাধ্যমে অনলাইনেই স্থানীয় দোকান বা বাজার থেকে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র অর্ডার দেওয়া যাচ্ছে। দাম মেটানোও যাচ্ছে হোয়াটসঅ্যাপের মাধ্যমেই। এবার খবর, সেই পরিষেবায় দুধ ও আসবাবপত্র যুক্ত করতে চায় রিলায়েন্স।

```