Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

কেন্দ্রীয় সরকারি দফতরে তফসিলিদের জন্য সংরক্ষিত পদ পূরণে অভিযান অচিরেই

দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্রীয় সরকারের (central Government) বিভিন্ন দফতর এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংকসহ সরকারি আর্থিক প্রতিষ্ঠানে তফসিলি জাতি (scheduled caste) সম্প্রদায়ের জন্য সংরক্ষিত (reserved) পদ পূরণে অচিরেই অভিযান শুরু করতে চলেছে কেন্দ্রী

কেন্দ্রীয় সরকারি দফতরে তফসিলিদের জন্য সংরক্ষিত পদ পূরণে অভিযান অচিরেই

শেষ আপডেট: 30 September 2022 03:44

দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্রীয় সরকারের (central Government) বিভিন্ন দফতর এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংকসহ সরকারি আর্থিক প্রতিষ্ঠানে তফসিলি জাতি (scheduled caste) সম্প্রদায়ের জন্য সংরক্ষিত (reserved) পদ পূরণে অচিরেই অভিযান শুরু করতে চলেছে কেন্দ্রীয় সরকার। সরকারি সূত্রে খবর, আনুমানিক ১৮ হাজারের কিছু বেশি পদ শূন্য আছে।

সূত্রের খবর, এই নিয়োগ অভিযান (recruitment) শুরু হবে ব্যাংক দিয়ে। এরপর কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দফতরে নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে।

বিভিন্ন সময় উপযুক্ত পদ না পাওয়ায় তফসিলিদের জন্য সংরক্ষিত এই পদগুলি ফাঁকা পড়ে আছে। কেন্দ্রীয় সরকার কয়েক বছর পর পর শূন্য পদগুলি পূরণ করে থাকে।

এই দফায় ডিসেম্বরের মধ্যে নিয়োগ অভিযান শেষ করতে বলা হয়েছে। এবছর ২০ জুলাই কেন্দ্রীয় সরকারের কর্মী নিয়োগ বিষয়ক মন্ত্রী জিতেন্দ্র সিং লোকসভায় জানিয়েছিলেন, ২০২১ -এর ৩১ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন মন্ত্রকে তফসিলিদের জন্য সংরক্ষিত ১৮ হাজারের কিছু বেশি পদ শূন্য আছে। আপাতত ওই পদ গুলি আগামী তিন মাসের মধ্যে পূরণ করা হবে। এ জন্য সংশ্লিষ্ট মন্ত্রক/ দফতর বিস্তারিত জানিয়ে কাগজে বিজ্ঞাপন দেবে।

প্রাথমিকে চাকরি পাওয়ার লোভে ৬ লক্ষ টাকা ঘুষ, প্রতারিত হয়ে আত্মঘাতী মুর্শিদাবাদের যুবক


```