Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

ভারতের আকাশে উড়ান দিল আকাসা! কী কী পরিষেবা মিলবে, জেনে নিন খুঁটিনাটি

দ্য ওয়াল ব্যুরো: অবশেষে অপেক্ষার অবসান। দিন গোনা শেষ করে রবিবার সকালে মুম্বই থেকে আমেদাবাদ উড়ে গেল 'আকাসা এয়ার' (Akasa Air)। যাত্রীদের নিয়ে ভারতীয় আকাশে ডানা মেলল আরও এক নতুন বেসরকারি বিমান সংস্থা। রবিবার এর উদ্বোধন করেন দেশের অসামরিক বিমা

ভারতের আকাশে উড়ান দিল আকাসা! কী কী পরিষেবা মিলবে, জেনে নিন খুঁটিনাটি

শেষ আপডেট: 9 August 2022 06:44

দ্য ওয়াল ব্যুরো: অবশেষে অপেক্ষার অবসান। দিন গোনা শেষ করে রবিবার সকালে মুম্বই থেকে আমেদাবাদ উড়ে গেল 'আকাসা এয়ার' (Akasa Air)। যাত্রীদের নিয়ে ভারতীয় আকাশে ডানা মেলল আরও এক নতুন বেসরকারি বিমান সংস্থা। রবিবার এর উদ্বোধন করেন দেশের অসামরিক বিমানমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া (Jyotiraditya Scindhia)।

Akasa Air

জানা গেছে, দেশের এই নতুন বিমান সংস্থাটির মালিক বিজনেস টাইকুন রাকেশ ঝুনঝুনওয়ালা (Rakesh Jhunjhunwala)। আপাতত এই বিমানগুলি মুম্বই, আমেদাবাদ, বেঙ্গালুরু এবং কোচি, এই ৪ শহরের মধ্যে যাতায়াত করবে। ভারতে এখন বিমানে যাতায়াতের প্রবণতা অনেক বেড়েছে। ট্রেনে যাত্রার সময় নষ্ট করতে রাজি নন অনেকেই। এই বিপুল চাহিদা মেটাতে এবার দেশের আকাশে উড়ান দিল আকাসা।

মুম্বই-আমেদাবাদ রুটে আকাসার সর্বনিম্ন ভাড়া ৩,৯৪৮ টাকা। এই যাত্রায় সময় লাগবে ১ ঘণ্টা ২০ মিনিট। অন্যদিকে, আহমেদাবাদ থেকে মুম্বই আসতে যাত্রীদের গুনতে হবে ৩,৯০৬ টাকা ভাড়া। এদিকে, বেঙ্গালুরু-কোচি ফ্লাইটের ভাড়া ৩,৪৮৩ টাকা। এই যাত্রার সময়কাল ১ ঘণ্টা ১৫ মিনিট এবং কোচি থেকে বেঙ্গালুরু ফেরার ফ্লাইটের ভাড়া ৩,২৮২ টাকা।

Akasa Air

গত জুলাই মাসেই স্থির হয়েছিল আকাশে আকাসা ডানা মেলবে। সেই মোতাবেক গত ২২ জুলাই থেকেই বুকিং শুরু হয়। অবশেষে অগস্টের প্রথম রবিবার আকাশে উড়ল এই নতুন বিমান সংস্থা। আকাসার শীর্ষকর্তা বিনয় দুবে জানিয়েছেন, 'আমাদের উড়ান পরিষেবা শুরু হওয়ায় আমরা বেশ আনন্দিত'।

Akasa Air

প্রসঙ্গত, গত বছরই জানা গিয়েছিল ভারতীয় ধনকুবের রাকেশ ঝুনঝুনওয়ালা নতুন এয়ারলাইন্স চালু করতে চলেছেন। আগামী চার বছরের মধ্যে ৭০টি বিমানের পরিষেবা চালু হতে পারে বলে জানা গিয়েছে। এর ফলে ভবিষ্যতে অনেক বেশি মানুষ আকাশপথে সফর করবেন। দূরে কোথাও ঘুরতে যাওয়ার জন্য ট্রেনের তুলনায় বিমান ব্যবহারেই বেশি অভ্যস্ত হয়ে উঠবে সাধারণ মানুষ।


```