Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেইWeather: পয়লা বৈশাখে ঘামঝরা আবহাওয়া! দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের হলুদ সতর্কতা, আবার কবে বৃষ্টি?হরমুজ ঘিরে ফেলল মার্কিন সেনা! ইরানের 'শ্বাসরোধ' করতে ঝুঁকির মুখে আমেরিকাও, চাপে বিশ্ব অর্থনীতি'ভয় দেখিয়ে মুখ বন্ধ করা যাবে না', আইপ্যাক ডিরেক্টরের গ্রেফতারিতে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকেরভোটের মুখে ইডির বড় পদক্ষেপ! কয়লা পাচার মামলায় গ্রেফতার আইপ্যাক ডিরেক্টর ভিনেশ চান্ডেলমহাকাশে হবে ক্যানসারের চিকিৎসা! ল্যাবের সরঞ্জাম নিয়ে পাড়ি দিল নাসার ‘সিগনাস এক্সএল’সঞ্জু-রোহিতদের পেছনে ফেলে শীর্ষে অভিষেক! রেকর্ড গড়েও কেন মন খারাপ হায়দ্রাবাদ শিবিরের?আইপিএল ২০২৬-এর সূচিতে হঠাৎ বদল! নির্বাচনের কারণে এই ম্যাচের ভেন্যু বদলে দিল বিসিসিআইWest Bengal Election 2026 | হার-জিত ভাবিনা, তামান্না তো ফিরবেনা!

স্বামী এখনও বাংলাদেশে আটক, সন্তানের জন্মের আগে কি ফিরতে পারবেন? দুশ্চিন্তায় বীরভূমের সোনালি

হাসপাতাল সূত্রে জানা গেছে, সোনালির (Sonali Bibi) শারীরিক অবস্থা এখন নিয়ন্ত্রণে। আগামী বছরের জানুয়ারি মাসে সন্তানের জন্ম দিতে পারেন।

স্বামী এখনও বাংলাদেশে আটক, সন্তানের জন্মের আগে কি ফিরতে পারবেন? দুশ্চিন্তায় বীরভূমের সোনালি

বাড়ি ফিরলেন সোনালি খাতুন

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 10 December 2025 17:36

দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘ লড়াইয়ের পরে বাংলাদেশ থেকে দেশে ফিরলেও পুরোপুরি স্বস্তিতে নেই নয় মাসের অন্তঃসত্ত্বা সোনালি বিবি (Birbhum's Sonali Bibi)। মালদহ সীমান্ত পেরিয়ে নিজ রাজ্যে ফেরার পরই তাঁকে ভর্তি করা হয়েছিল রামপুরহাট মেডিক্যাল কলেজে। সেখানে চার দিন চিকিৎসার পর বুধবার তাঁকে বাড়ি পাঠানো হয়েছে। কিন্তু সোনালির সবচেয়ে বড় দুশ্চিন্তা, স্বামী ও পরিবারের আরও চার জন এখনও বাংলাদেশেই আটক (Sonali Bibi Husband in Bangladesh)। পরিবারকে পাশে না পাওয়ায় মানসিকভাবে ভেঙে পড়ছেন তিনি (যদিও তাঁর আধার কার্ডে নাম রয়েছে সুনালী খাতুন)।

গত শনিবার বাংলাদেশ থেকে ভারতের মাটিতে পা রাখেন সোনালি (Sonali Bibi)। সঙ্গে ছিল তাঁর আট বছরের ছেলে। মালদহ (Malda) সীমান্ত পেরোতেই তাঁকে দেখতে ভিড় করেন স্থানীয় বাসিন্দারা। কিন্তু বাড়িতে থাকার মতো সময় পাননি তিনি। শারীরিক অবস্থা ঠিক আছে কি না নিশ্চিত হতে সোজা তাঁকে নিয়ে যাওয়া হয় রামপুরহাট মেডিক্যালে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, সোনালির (Sonali Bibi) শারীরিক অবস্থা এখন নিয়ন্ত্রণে। আগামী বছরের জানুয়ারি মাসে সন্তানের জন্ম দিতে পারেন। যতদিন না সন্তান জন্ম হচ্ছে, ততদিন কোনও অসুবিধা অনুভব করলে তৎক্ষণাৎ চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

সোনালির (Sonali Khatun) এই বিপদের শুরু জুন মাসে। দিল্লির রোহিণীর যেখানে তিনি থাকতেন, সেখান থেকেই ১৭ জুন তাঁকে, তাঁর স্বামীকে এবং ছেলেকে আটক করে দিল্লি পুলিশ। অভিযোগ, তাঁরা বাংলা ভাষায় কথা বলায় বাংলাদেশি মনে করে ধরে ফেলা হয়। পরে ২৬ জুন সোনালি-সহ কয়েক জনকে বাংলাদেশে ‘পুশ ব্যাক’ করে দেওয়া হয়।

বাংলাদেশে (Bangladesh) গিয়ে আরও বিপাকে পড়েন অন্তঃসত্ত্বা মহিলা। ২০ অগস্ট তাঁকে ‘অনুপ্রবেশকারী’ বলে গ্রেফতার করে চাঁপাই নবাবগঞ্জ থানার পুলিশ। কয়েকমাস সেখানেই আটক আটক থাকতে হয়েছে তাঁকে। তিনি যে অন্তঃসত্ত্বা, সেই বিষয়টি উদ্বেগ আরও বাড়িয়েছিল।

জল গড়ায় আদালত পর্যন্ত। কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) নির্দেশ দেয়, চার সপ্তাহের মধ্যে সোনালিকে ভারতে ফিরিয়ে আনার। কেন্দ্রীয় সরকার সেই নির্দেশ মানেনি, ফলে আদালত অবমাননার অভিযোগ ওঠে। পরে কেন্দ্র সুপ্রিম কোর্টে যায়। অন্যদিকে, তৃণমূল সাংসদ সামিরুল ইসলাম লড়াই চালিয়ে যান। সব বাধা পেরিয়ে অবশেষে দেশে ফিরতে সক্ষম হন সোনালি।

তবে তাঁর স্বামীর ফিরে আসা নিয়ে এখনও অনিশ্চয়তা কাটেনি। এলাকাবাসীও এই নিয়ে উদ্বিগ্ন। সম্প্রতি উত্তরবঙ্গ সফরেও সোনালিকে নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "এই যে বাংলার গর্ভবতী মাকে নিয়ে এলাম। তার পরিবারের চারজন এখনও ওখানে আছে। তাঁরা ইন্ডিয়ার সিটিজেন। কাগজপত্র আছে, তা সত্ত্বেও বিএসএফ তাঁদের জোর করে পুশব্যাক করেছে।"


```