Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর

গ্যাস সিলিন্ডারের ভর্তুকি নিয়ে ফোন, তারপরে অ্যাকাউন্ট থেকে উধাও ২৩ হাজার!

বোলপুরের ত্রিশূলাপট্টীর বাসিন্দা আবির সেন। তিনি পাড়ুইয়ের বেরগ্রাম উচ্চ বিদ্যালয়ের ইতিহাসের শিক্ষক। তাঁকে কয়েকদিন আগে ফোন করে গ্যাস সিলিন্ডারের ভর্তুকির জন্য ফোন করে কেউ।

গ্যাস সিলিন্ডারের ভর্তুকি নিয়ে ফোন, তারপরে অ্যাকাউন্ট থেকে উধাও ২৩ হাজার!

গ্যাস সিলিন্ডারের ভর্তুকি নিয়ে ফোন, তারপরে অ্যাকাউন্ট থেকে উধাও ২৩ হাজার!

শেষ আপডেট: 17 October 2024 20:18

দ্য ওয়াল ব্যুরো, বীরভূম: গ্যাস সিলিন্ডারে ভর্তুকির নামে প্রতারণার ফাঁদ! বোলপুর থানায় এমন অভিযোগ হতেই চিন্তায় পড়েছে গ্যাস সংস্থার ডিলাররা। গ্রাহকদের সতর্ক করেছে তাঁরা। গ্য়াস সংস্থা এবিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে। ইতিমধ্যে বোলপুর থানা সহ সাইবার সেল তদন্তে নেমেছে। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বোলপুরের ত্রিশূলাপট্টীর বাসিন্দা আবির সেন। তিনি পাড়ুইয়ের বেরগ্রাম উচ্চ বিদ্যালয়ের ইতিহাসের শিক্ষক। তাঁকে কয়েকদিন আগে ফোন করে গ্যাস সিলিন্ডারের ভর্তুকির জন্য ফোন করে কেউ। সেই সময়ে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্ত তথ্য চাওয়া হয়। এমনকী ভিডিও কল করা হয়েছিল ওই শিক্ষক। 

এরপরেই ৩টি অ্যাকাউন্ট থেকে ধাপে ধাপে মোট ২২ হাজার ৯০০ টাকা কেটে নেওয়া হয় ৷ এরপরেই এলাকার থানা-সহ বোলপুর সাইবার সেলে অভিযোগ দায়ের করেন ওই শিক্ষ ৷ পাশাপাশি বোলপুরে গ্যাসের ডিলার অফিসেও অভিযোগ জানান ৷

বোলপুরে এইচপি গ্যাসের ডিলার নিখিল মজুমদার বলেন, ইতিমধ্যেই তারা ৭ থেকে ৮টি প্রতারণার অভিযোগ পেয়েছেন। পুলিশ থেকেও গ্রাহকদের সতর্ক করা হয়েছে। এই মর্মে সতর্কতা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে ৷ গ্যাসের ভর্তুকির জন্য কারও কাছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেসল চাওয়া হয় না ৷ নিখিলবাবু কথায়, "কেউ ভুয়ো ফোন কলের শিকার হবেন না, ওটিপি দেবেন না এটাই অনুরোধ।" 


```