Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা‘ইলিশ এনে দিন, আমি বেছে খাইয়ে দিচ্ছি’, তৃণমূলের মাছ-মাংস বন্ধের অভিযোগের পাল্টা স্মৃতির ‘আশা করি আগের বছরের মতো হবে না’, নববর্ষে আবারও আশায় বুক বাঁধলেন শাশ্বতআমেরিকার অবরোধ তুলতে বিকল্প পথে হাঁটছে ইরান, হরমুজ ছাড়া অন্য রাস্তায় জাহাজ চালানোর চেষ্টা?

নাগরিকত্ব আইন: ছাত্র বিক্ষোভে উত্তাল দিল্লি, পুড়ল বাস, চলল টিয়ার গ্যাস

দ্য ওয়াল ব্যুরো: নাগরিকত্ব সংশোধন আইনের বিরুদ্ধে ছাত্র বিক্ষোভে উত্তাল হল দক্ষিণ দিল্লি। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে আহত বেশ কয়েকজন ছাত্রছাত্রী। উত্তেজিত বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাসের সেল ফাটাতে হল পুলিশকে। দক্ষিণ দিল্

নাগরিকত্ব আইন: ছাত্র বিক্ষোভে উত্তাল দিল্লি, পুড়ল বাস, চলল টিয়ার গ্যাস

শেষ আপডেট: 15 December 2019 12:32

দ্য ওয়াল ব্যুরো: নাগরিকত্ব সংশোধন আইনের বিরুদ্ধে ছাত্র বিক্ষোভে উত্তাল হল দক্ষিণ দিল্লি। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে আহত বেশ কয়েকজন ছাত্রছাত্রী। উত্তেজিত বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাসের সেল ফাটাতে হল পুলিশকে। দক্ষিণ দিল্লির অভিজাত এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণ করে দেয় দিল্লি ট্রাফিক পুলিশ। বিক্ষোভকারীদের অবরোধে স্তব্ধ দিল্লি-মথুরা হাইওয়ে। জামিয়া মিল্লিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বিক্ষোভে নেমেছিলেন এদিন। নিউ ফ্রেন্ডস কলোনিতে বিক্ষোভ শুরু করে ছাত্ররা। রাস্তায় বিক্ষোভকারীদের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে যায় পুলিশের এরপর উত্তেজনা আরও বাড়ে। বেশ কয়েকটি গাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে আন্দোলনকারীদের বিরুদ্ধে। প্রাথমিক ভাবে পুলিশের তাড়া খেয়ে ছাত্ররা ঢুকে পড়েন বিশ্ববিদ্যালয়ের ভিতর। এর কিছুক্ষণ পর আবার বিশ্ববিদ্যালয়ের উল্টোদিকের রাস্তায় অবরোধ শুরু করে বিক্ষোভকারীরা। পুলিশ জানিয়েছে, শুরুতে ১০০-২০০ জনের মতো বিক্ষোভকারী থাকলেও যত সময় এগোয় তত সংখ্যা বাড়তে থাকে। দিল্লির অন্যান্য বিশ্ববিদ্যালয়, কলেজ থেকেও ছাত্ররা ওই জায়গায় পৌঁছে যায়। ঘপণ্টা খানেকের মধ্যে বড় জমায়েত করে ফেলে ছাত্ররা। স্বাভাবিক ভাবেই পরিস্থিতি সামাল দিতে ওই জায়গায় বড় বাহিনী মোতায়েন করে দিল্লি পুলিশ। বিক্ষোভের জেরে ব্যাপক যানজট ছড়ায় দিল্লির বিভিন্ন এলাকায়। ওখলা থেকে সিতারা বিহার যাওয়ার আন্ডারপাশে যান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেয় পুলিশ। দিল্লি-মথুরা হাইওয়ে অবরোধের ফলে গাড়ি ঘুরিয়ে দেওয়া হয় অন্য রাস্তায়। সব মিলিয়ে বৃহস্পতিবারের পর নতুন করে উত্তেজনা তৈরি হল রাজধানীতে। আন্দোলনকারীদের বক্তব্য, শান্তিপূর্ণ, গণতান্ত্রিক পদ্ধতিতেই আন্দোলন চলছিল এদিন। কিন্তু পুলিশের প্ররোচনাতেই উত্তেজনা ছড়িয়েছে। জামিয়া মিল্লিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মিরান হায়দার ছাত্রদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি ছাত্রছাত্রীদের কাছে আবেদন জানিয়ে বলেছেন, তাঁরা যাতে দ্রুত ক্যাম্পাসে বা হস্টেলে ফিরে আসেন।

```