দ্য ওয়াল ব্যুরো: করোনাভাইরাসের থাবা থেকে বাঁচল না ব্রিটিশ রাজপরিবারও! জানা গেছে, করোনা-পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ এসেছে প্রিন্স চার্লসের। রানি দ্বিতীয় এলিজাবেথ ও প্রিন্স ফিলিপ দম্পতির জ্যেষ্ঠ পুত্র ও ব্রিটিশ সিংহাসনের অধিকারী প্রিন্স চার্লস কীভাবে করোনাভাইরাসে আক্রান্ত হলেন, তা এখনও নিশ্চিত নয়। বুধবার দুপুরে রাজপরিবারের এক বিবৃতিতে ৭১ বছর বয়সি এই প্রিন্সের করোনাভাইরাসে সংক্রমিত হওয়ার তথ্য নিশ্চিত করা হয়েছে।
ব্রিটেনে অনেকের শরীরেই এই ভাইরাস পাওয়া গিয়েছে। তবে এবার করোনার আক্রমণ খোদ রাজপরিবারের সদস্যের উপর।
বিস্তারিত আসছে...