Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর

টেট ২০২২: রিভিউ ও স্ক্রুটিনির ফলপ্রকাশ করল পর্ষদ, কীভাবে জানবেন

দ্য ওয়াল ব্যুরো: ২০২২ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার (TET 2022) উত্তরপত্র বা ওএমআর শিট রিভিউ ও স্ক্রুটিনির ফল প্রকাশ করল পর্ষদ (West Bengal Primary Education Board)। বৃহস্পতিবার রাত ৮টা থেকে পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে দেখা যাচ্ছে

টেট ২০২২: রিভিউ ও স্ক্রুটিনির ফলপ্রকাশ করল পর্ষদ, কীভাবে জানবেন

শেষ আপডেট: 14 April 2023 10:47

দ্য ওয়াল ব্যুরো: ২০২২ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার (TET 2022) উত্তরপত্র বা ওএমআর শিট রিভিউ ও স্ক্রুটিনির ফল প্রকাশ করল পর্ষদ (West Bengal Primary Education Board)। বৃহস্পতিবার রাত ৮টা থেকে পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে দেখা যাচ্ছে এই রেজাল্ট।

ওএমআর শিট রিভিউ ও স্ক্রুটিনির জন্য সাড়ে তিন হাজার পরীক্ষার্থী আবেদন করেন। পর্ষদ সূত্রে খবর, বেশ কয়েকজনের নম্বর বেড়েছে। এই প্রথম পর্ষদ রিভিউ ও স্ক্রুটিনির সুযোগ দিয়েছিল পরীক্ষার্থীদের।

গত বছর ১১ ডিসেম্বর টেট পরীক্ষা হয়েছিল। ২০১৭ সালের পর ফের রাজ্যে প্রাথমিক নিয়োগের জন্য পরীক্ষা হয়। ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে টেটের ফলপ্রকাশ হয়। তারপরই পর্ষদ এবার রিভিউ ও স্ক্রুটিনির সুযোগ দেয়। পর্ষদের তরফে এই বিষয়ে আগেই বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছিল।

সেই মতো সাড়ে তিন হাজার পরীক্ষার্থী আবেদনও জানান। পর্ষদ সূত্রে খবর, তাঁদের মধ্যে কয়েকজনের নম্বর বেড়েছে। যদিও কতজনের তা জানা যায়নি। কীভাবে এই সংশোধন করা নম্বর জানতে পারবেন পরীক্ষার্থীরা?

  • প্রথমেই পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে www.wbbpe.org তে যেতে হবে
  • সেখানে Teacher Eligibility Test-2022 for Classes I to V অপশন দেখা যাবে। সেই অপশনে ক্লিক করতে হবে।
  • তারপর TET-2022 (Post PPR/PPS) Results ক্লিক করলেই সংশোধনী ফলাফল দেখতে পারবেন।

দিদির দাদাগিরির বিরুদ্ধে লড়ে যাচ্ছেন, শুভেন্দুকে বড় সার্টিফিকেট শাহের


```