
শেষ আপডেট: 1 January 2023 06:56
দ্য ওয়াল ব্যুরো: নতুন বছরের (New Year 2023) প্রথম দিনই বাণিজ্যিক রান্নার গ্যাসের (commercial LPG) দাম বাড়ল (price hike)। এক লাফে ২৫ টাকা দাম বাড়ল ১৯ কেজির এলপিজি সিলিন্ডারের। তবে গেরস্থালিতে ব্যবহৃত সিলিন্ডারের দাম অপরিবর্তিত রয়েছে। এই বৃদ্ধির ফলে দিল্লিতে বাণিজ্যিক রান্নার গ্যাস সিলিন্ডারের দাম দাঁড়াল ১৭৬৮ টাকা, মুম্বইতে ১৭২১ টাকা, কলকা্তায় ১৮৭০ টাকা এবং ১৯৭০ টাকা চেন্নাইতে।
বছরের প্রথম দিনই বাণিজ্যিক রান্নার গ্যাসের দামবৃদ্ধি নিয়ে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে কটাক্ষ করেছে কংগ্রেস। টুইট করে কংগ্রেস লিখেছে, ‘এটাই নরেন্দ্র মোদীর নিউ ইয়ার গিফট! এবার দেশের মানুষকে আরও বেশি দামে খাবার কিনে খেতে হবে।’
গৃহস্থকে এখনই অতিরিক্ত দাম না গুনতে হলেও হোটেল, রেস্টুরেন্টের খাবারের খরচ বাড়বে বলেই মনে করা হচ্ছে। কারণ বাণিজ্যিক রান্নার গ্যাস সেখানেই ব্যবহার করা হয়।
নরেন্দ্র মোদী জমানায় গেরস্থালির রান্নার গ্যাসের দামও আকাশ ছুঁয়েছে। ৪০০ টাকা থেকে তা হাজার ছাড়িয়ে গিয়েছে। শুধু তাই নয় পেট্রল-ডিজেলের মূল্যবৃদ্ধিও রেকর্ড জায়গায় গিয়েছে গত আট বছরে। একটা সময়ে যা যা নিয়ে মনমোহন সিং সরকারকে বিদ্ধ করতেন নরেন্দ্র মোদী এখন সেসব তাঁর সরকারের বিরুদ্ধেই ব্যুমেরাং হচ্ছে।
আজ থেকে বসবাসের বাড়িভাড়ায় জিএসটি গুনতে হবে না, কমছে কিছু পণ্যেও