Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

চাপে পড়েছে পাকিস্তান, ধূসর তালিকায় থাকা অপমানজনক, পদক্ষেপ করতেই হবে: সেনাপ্রধান

দ্য ওয়াল ব্যুরো: হুঁশিয়ারি দিয়েছে ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স (এফএটিএফ)। তাই যথেষ্টই চাপে পড়েছে পাকিস্তান। সন্ত্রাস দমনে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে এবার তাদের উঠেপড়ে লাগতেই হবে, এমনটাই দাবি ভারতীয় সেনাপ্রধান বিপিন রাওয়াতের। আপাতত ধূসর তাল

চাপে পড়েছে পাকিস্তান, ধূসর তালিকায় থাকা অপমানজনক, পদক্ষেপ করতেই হবে: সেনাপ্রধান

শেষ আপডেট: 18 October 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: হুঁশিয়ারি দিয়েছে ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স (এফএটিএফ)। তাই যথেষ্টই চাপে পড়েছে পাকিস্তান। সন্ত্রাস দমনে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে এবার তাদের উঠেপড়ে লাগতেই হবে, এমনটাই দাবি ভারতীয় সেনাপ্রধান বিপিন রাওয়াতের। আপাতত ধূসর তালিকায় রয়েছে পাকিস্তান। হাতে সময় আর মাত্র চারমাস। আগামী ফেব্রুয়ারির মধ্যে জঙ্গিদের আর্থিক মদত দেওয়া বন্ধ করার ব্যাপারে নির্দেশিত পদক্ষেপগুলি করতে না পারলে তাদের কালো তালিকাভুক্ত করা হবে বলে পষ্টাপষ্টি জানিয়ে দিয়েছে বিশ্ব সন্ত্রাসে অর্থ যোগানের উপর নজরদারি চালানো আন্তর্জাতিক সংস্থা এফএটিএফ। শনিবার একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সেনাপ্রধান বলেন, "এখন চাপের মধ্যে রয়েছে ইসলামাবাদ। তাদের হাতে আর অন্য কোনও উপায় নেই। সন্ত্রাস দমন ও জঙ্গিদের অর্থের যোগান দেওয়া বন্ধ করতেই হবে। আমরাও চাই শান্তি ফেরাতে পদক্ষেপ করুক পাকিস্তান। এইভাবে ধূসর তালিকায় থাকা যে কোনও দেশের পক্ষেই অসম্মানজনক।  " https://twitter.com/ANI/status/1185387633440018432?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1185387633440018432&ref_url=https%3A%2F%2Fwww.hindustantimes.com%2Findia-news%2Fpressure-on-pakistan-they-have-to-act-gen-bipin-rawat-after-fatf-s-warning-to-islamabad%2Fstory-FNOy74qSovnj96wJG0XJyH.html সন্ত্রাস দমনে তো বটেই, বারবার হুঁশিয়ারির পরও রাষ্ট্রপুঞ্জের চিহ্নিত আন্তর্জাতিক জঙ্গিদের বিরুদ্ধে কার্যত কোনও ব্যবস্থাই নেয়নি  পাকিস্তান। জঙ্গিদের পুঁজি জোগান রোধে যে ৪০টি পদক্ষেপ করতে বলা হয়েছিল এফএটিএফ-র পক্ষ থেকে, তার প্রায় কিছুই করেনি ইসলামাবাদ। এসএটিএফের তরফে জানানো হয়েছে, ন্যূনতম ২৭টি নির্দেশিকার মধ্যে মধ্যে ২২টিও করতে উঠতে পারেনি ইসলামাবাদ। শুক্রবার প্যারিসে পাঁচ দিনের ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স (এফএটিএফ)-এর শীর্ষ বৈঠকের শেষে ইসলামাবাদকে জানিয়ে দেওয়া হয়, যদি সন্ত্রাসে পুঁজি জোগানের প্রশ্নে ওই সময়ের মধ্যে লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ হয় ইসলামাবাদ, তা হলে সত্যি সত্যিই তাদের কালো তালিকাভুক্ত করা হবে। জইশ-ই-মহম্মদ (জেইএম), জামাত-উদ-দাওয়া (জেইউডি), লস্কর-ই-তৈবা (এলইটি)-র মতো জঙ্গি সংগঠন বা হাফিজ সইদের মতো রাষ্ট্রপুঞ্জের ঘোষিত বিশ্ব-সন্ত্রাসীদের বিরুদ্ধে বারবার সতর্ক করা সত্ত্বেও পাকিস্তান কোনও দমনমূলক ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ। উল্টে ইসলামাবাদের বিরুদ্ধে রয়েছে সন্ত্রাসীদের মদত ও প্রশ্রয় দেওয়া এবং অর্থ জোগানোর অভিযোগ। এই সবকিছু খতিয়ে দেখে গত বছর জুনে পাকিস্তানকে ধূসর তালিকাভুক্ত করে দেয় এফএটিএফ। শুধরে নেওয়ার সময় দেওয়া হয় এ বছর অক্টোবর পর্যন্ত। গতকাল আন্তর্জাতিক এই সংগঠনের শীর্ষ বৈঠকে বলা হয়, এখনই কালো তালিকাভুক্ত করা হবে না পাকিস্তানকে। শেষ সতর্কীকরণ হিসেবে পাকিস্তানকে ‘গাঢ় ধূসর’ তালিকাভুক্ত করা যেতে পারে বলে সওয়াল করে বেশিরভাগ সদস্য রাষ্ট্র। তবে পাকিস্তানের পাশে দাঁড়ায় চিন। মোট ৩৬টি দেশের প্রতিনিধিদের নিয়ে তৈরি এসএটিএফে কোনও রাষ্ট্রকে কালো তালিকাভুক্ত করা থেকে আটকাতে হলে অন্তত তিনটি রাষ্ট্রের আপত্তি প্রয়োজন। এ ক্ষেত্রে পাকিস্তানের পাশে দাঁড়ায় চিন, তুরস্ক ও মালয়েশিয়া। এফএটিএফ-এর রিপোর্টে বলা হয়েছে, রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের ১২৬৭ নম্বর ধারায় তালিকাভুক্ত বিশেষ করে লস্কর-ই-তৈবা, জামাত-উদ-দাওয়া, ফালাহ-ই-ইনসানিয়াতের মতো সংগঠন বা তাদের মাথার বিরুদ্ধে পর্যাপ্ত ব্যবস্থা নেয়নি পাকিস্তান। আগামী চার মাস এই জঙ্গি সংগঠনগুলিকে মদত দেওয়া ও তাদের অর্থ জোগানো বন্ধ না করলে পাকিস্তানের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

পড়ুন দ্য ওয়াল-এর পুজোসংখ্যার বিশেষ লেখা…


```